1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় দাখিল পরীক্ষার্থী-২৬ এর দোয়া মাহফিল সম্পন্ন সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র পহেলা বৈশাখে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। কবে মিলবে যানজটের মুক্তি: ভাল নেই চট্টগ্রামবাসী -আলমগীর আলম। পটিয়া লাখেরা উচ্চ বিদ্যালয়ে অবসরকালীন সংবর্ধনা ও মেধাবৃত্তি সনদ বিতরণ। মানবতার কাজে এগিয়ে এপেক্স বাংলাদেশ:সাচিং প্রু জেরী এমপি। বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি: র‍্যাবের জালে মূলহোতা তোফাজ্জলসহ গ্রেফতার ২ শিশু স্বাস্থ্য সুরক্ষায় বোয়ালখালীতে এমআর ক্যাম্পেইন

অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ

  • সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৪ পঠিত

 

সাইফুল ইসলাম তালুকদার,ইউএই :
অসহায় ও চিকিৎসা বঞ্চিত প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিশ্চিত করতে প্রবাসীদের অংশগ্রহণে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘হায়াত লাইফ কেয়ার’ নামে প্রস্তাবিত এই হাসপাতালটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাশে প্রায় ৫৫ কাঠা জমির ওপর ১৬ তলা বিশিষ্ট পর্যায়ক্রমে ২০ তলা ভবনে নির্মিত হবে।
চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এবং আন্তর্জাতিক এক্সপার্ট ক্যাপ্টেন শওকত
এর নেতৃত্বে হাসপাতাল পরিচালিত হবে। এতে দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও সরাসরি সম্পৃক্ত হচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ১০০ জনের এবং প্রবাস থেকে ৫০
জনের অধিক বিভিন্ন ক্যাটাগরিতে হাসপাতালের শেয়ার নিয়েছেন।

হাসপাতালের শেয়ার কাঠামো সম্পর্কে জানানো হয়, ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ, ১ কোটি, দেড় কোটি ও ২ কোটি টাকার বিভিন্ন ক্যাটাগরির শেয়ার আছে । এছাড়া কেউ যদি এক্সিকিউটিভ কমিটিতে থাকতে আগ্রহী হন, সেক্ষেত্রে ন্যূনতম ৫ কোটি টাকার শেয়ার নিতে হবে এবং ৫ কোটি টাকার পাঁচজন শেয়ার হোল্ডার দিতে হবে ।
গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারী) আরব আমিরাতের আজমান শহরের রামাদা হোটেল হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান হাসপাতালটির ডিএমডি মোঃ আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের আরও সক্রিয়ভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, চিকিৎসা বঞ্চিত ও অসহায় প্রবাসীরা দেশে এসে যদি এই হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে তাদের জন্য অগ্রাধিকারসহ বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে এবং প্রবাসীদের মধ্যে যারা ডাইরেক্টরশীপ শেয়ারহোল্ডার নিবেন তারাও অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পাবেন।
আলোচনা সভায় আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী হাজী এমদাদ হোসাইন,মোহাম্মদ আজিম উদ্দিন, ব্যবসায়ী ফরিদুল আলম,মোহাম্মদ তাওয়াল ইসলাম, তাজ,মোহাম্মদ আলী আজম, মোঃ রহমতুল্লাহ, মোহাম্মদ সালাউদ্দিন সাহেল, মোঃ আকবর, আব্দুর রহমান সূরাই,সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ আজাদ, সাঈদ হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট