1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান মন্নান কবিতাঃ জুয়া -মো: ওসমান হোসেন সাকিব বোয়ালখালীতে ইটের আঘাতে নারী আহত, তৃতীয় লিঙ্গের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ি বিড়ম্বনা!  নারী-শিশু রোগীর অবস্থা কাহিল পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমি’র আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ইতিহাস চর্চায় অধ্যাপক ড. আবদুল করিমের অবদান অপরিসীম ও কালজয়ী পটিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনঃ সভাপতি নুর হোসেন, সম্পাদক রবিউল হোসেন। পটিয়ার কচুয়াই এলাকায় চিতাবাঘ উদ্ধার, স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্য। ফয়’স লেকের আবাসিক হোটেলর কক্ষ থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২০ পঠিত

 

সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল মাদ্রাসা সুপার মাওলানা ইসমাইল সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও ও শিক্ষানুরাগী , সমাজসেবক *আলহাজ্ব আবুল বশর আবু।* অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাশার গ্রুপের জিএম এডভোকেট জসিম উদ্দিন, বাঁশখালী উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী, এডভোকেট এনামুল হক, মাওলানা দিদার রশিদ, মাদ্রাসার সহ-সুপার মাওলানা সগীর , সহকারী শিক্ষক মাওলানা ইলিয়াস, মাওলানা নুরুল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব ঘাটিয়াডেঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা নুরুল আলম ফারুকী।

অনুষ্ঠানে আলহাজ্ব আবুল বশর আবু শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদরাসার উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে যাব। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ২০২৬ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট