1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আগামীকাল চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার গুপ্তছড়া ফেরি সার্ভিস ও উভয়পাড়ের ফেরি ঘাট উদ্বোধন হতে যাচ্ছে।

  • সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৭২ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

আগামীকাল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া এবং সন্দ্বীপ থানার গুপ্তছড়া নৌপথে বহুল প্রত্যাশিত সরাসরি ফেরি সার্ভিস ও উভয়পাড়ের ফেরি ঘাট উদ্বোধন হতে যাচ্ছে। এতদবিষয়ে সন্দ্বীপের উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত সুধী সমাবেশে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কর্তৃক ভার্চুয়ালি উদ্বোধন করবেন।
সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের আকাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নের অনুষ্ঠান সার্থক করতে অদ্য ২৩.০৩.২০২৫খ্রিঃ তারিখ সকালে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের সামগ্রিক কর্মকাণ্ড পুনরায় পরিদর্শন করেছেন।
এছাড়া সন্দ্বীপের সুধী সমাবেশস্থল জনাবা ফরিদা খানম, জেলা প্রশাসক, চট্রগ্রাম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, কর্তৃপক্ষের এ,কে,এম আরিফ উদ্দিন, পরিচালক (বন্দর ও পরিবহন); অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর:) মহোদয় একত্রে পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক ও পরিচালক মহোদয় অনুষ্ঠানস্থলের মঞ্চ, সাউন্ড সিস্টেম, ফেস্টুন, আসন বিন্যাস, এলইডি ব্যানার, গাড়ী ব্যবস্থাপনাসহ সামগ্রিক বিষয় নিয়ে চলমান ত্রুটিবিচ্যুতি দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট