1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভে দুই সাংবাদিকদের ওপর হামলা আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা

আগামীকাল শুক্রবার প্রত্যয়ের দুই দিন ব্যাপী “প্রত্যয় আবৃত্তি উৎসব” এর শুভ উদ্বোধন

  • সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪৪২ পঠিত
পটিয়ার স্বনামধন্য শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজিত “প্রত্যয় কবিতা উৎসব-২০২২” এর উদ্বোধন অনুষ্ঠান আগামীকাল শুক্রবার বিকাল ৩ টায় পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
১১ ও ১২ মার্চ দুই দিন ব্যাপী প্রত্যয় কবিতা উৎসব উদ্বোধন করবেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত সাহিত্যিক কবি রাশেদ রউফ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠ করবেন  রাজনীতিবিদ প্রদীপ দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্চল চৌধুরী, অধ্যক্ষ আবু তৈয়ব, আবদুল হালিম দোভাষ, সাইফুল আলম বাবু, কবি ও প্রাবন্ধিক অভিক ওসমান, কবি ওমর কায়সার, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, অরুণ শীল, শিবু কান্তি দাশ, জিন্নাহ চৌধুরী,  আফম মোদাচ্ছের আলী সহ পটিয়া ও চট্টগ্রামের ৫০ জন আমন্ত্রিত  কবি, সাহিত্যিক ও আবৃত্তি শিল্পী। উৎসবে থাকবে কবিতাপাঠ, মুক্ত আলোচনা, একক ও দলীয় আবৃত্তি, ছড়া পাঠ, আবৃত্তি প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, উৎসব স্মারক প্রকাশনা, কবিতার গান ও নৃত্য। মোট ৬ টি অধিবেশনে সাজানো হয়েছে দু’দিনের প্রত্যয় কবিতা উৎসব।
এই প্রসঙ্গে প্রত্যয় কবিতা উৎসব এর আহবায়ক প্রণব চৌধুরী ও একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সম্প্রীতির স্বদেশের বিনির্মাণে নিরন্তর কাজ করে যাচ্ছে প্রত্যয় শিক্ষা ও প্রত্যয় শিক্ষা সাংস্কৃতিক একাডেমি । পটিয়া তথা চট্টগ্রামে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রত্যয় এক পরিচিত নাম। তারই ধারাবাহিকতায় প্রত্যয় আবৃত্তি উৎসব। সাংস্কৃতিক চর্চার তীর্থভুমি পটিয়াতে প্রথম বারের মত আয়োজিত কবিতা উৎসবে
কবিতাপ্রেমীসহ সবাইকে আয়োজকদের পক্ষ থেকে  আমন্ত্রণ জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট