1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
স্মরণসভা: ঐক্য, ইতিহাস ও সমাজ পরিবর্তনের প্রত্যাশা -সৈয়দ মিয়া হাসান হারিয়ে গেছে গ্রামীণ ঐতিহ্য: পালকিতে বরের আগমনের সেই উৎসবমুখর দিনগুলো -আলমগীর আলম। পাঁচ গুণ বড় হবে চট্টগ্রাম মহানগরী শবে কদরঃ হাজার মাসের শ্রেষ্ট রজনী ও করণীয় -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন সামাজিক উদ্যোগ জোরদারে চট্টগ্রামে ‘সোশ্যাল অ্যান্টিসিপেশন অ্যান্ড ফোরকাস্ট এন্টারপ্রাইজ কমিটি’ গঠন ও কর্মশালা সাজেকে পর্যটকবাহী সিএনজি উল্টে দুর্ঘটনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে রমজানের আত্মশুদ্ধি ও মানবাধিকার জাগরণে আলোচনাসভা ও ইফতার মাহফিল। বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল যাত্রী আন্দোলনের প্রবক্তা মোজাম্মেল হক চৌধুরীর জন্মদিন আগামীকাল।

আনোয়ারায় ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১,যুবক আহত

  • সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২১৮ পঠিত

মোহাম্মদ আলবিন(চট্টগ্রাম)আনোয়ারা প্রতিনিধিঃ

আনোয়ারা উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আবু তালেব (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. সিফাত (২৮) নামের এক যুবক।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টায় সদরস্থ আনোয়ারা থানার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে আনোয়ারা থানা পুলিশ।

নিহত আবু তালেব চন্দনাইশ উপজেলার কেশুয়া এলাকার মৃত আলী বক্সুর প্রথম পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে থানার সামনে চট্টগ্রাম শহরমূখী পণ্যবাহী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সিএনজিতে থাকা ২ জন গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দু’জনকে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সকালে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি পণ্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। এ সময় সংঘর্ষে ১ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট