1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান।

আন্দরকিল্লায় গীতাধ্বনি’র উদ্যেগে গীতাজয়ন্তী

  • সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ পঠিত

অরুণ নাথ :
আজ শুক্রবার, বাগীশিক পরিচালিত চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে শ্রীমদ্ভগবদ্গীতার আবির্ভাব গীতাজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানমালা উদযাপিত হয়। অনুষ্ঠানসূচিতে ছিল- সমবেত গীতাপাঠ, কুইজ প্রতিযোগিতা, সংগীতাঞ্জলি, গীতাদান, শিক্ষাসামগ্রী প্রদান, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা। প্রতিষ্ঠানের পরিচালক বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রভাষক পলাশ কান্তি নাথ রণী’র সার্বিক তত্ত্বাবধানে ও নারীসংগঠক , সঙ্গীতশিল্পী ঊষা আচার্য’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক উত্তম কুমার বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস ও প্রধান বক্তা ছিলেন কবি ও শিল্পী বনানী শেখর রুদ্র।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পিয়ালী তালুকদার দাশ ও সমাজসেবী বাবলু দাশ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাগিশিক কেন্দ্রীয় সভাপতি ঝন্টু চৌধুরী, চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি ইঞ্জি: সঞ্জয় চক্রবর্তী (মানিক), সাধারণ সম্পাদক ডাঃ অপূর্ব ধর, ও কতোয়ালী থানা সংসদের সভাপতি অনুপম বিশ্বাস ও সাধারণ সম্পাদক তুর্জয় দাশ। পুরস্কার বিতরণ পর্ব পরিচালনা করেন গীতাপ্রশিক্ষক শর্মিলা দে, কণিকা চৌধুরী, চুমকি চৌধুরী, প্রিয়ন্তী দাশ, মৃত্তিকা দেওয়ানজী ও প্রাচী চৌধুরী ।
প্রধান অতিথি বলেন, গীতা জীবন গড়ার বিধিমালা। গীতার উদার ও অসম্প্রদায়িক তথা মানবীয় আদর্শ একজন সাধারণ মানুষকে উন্নত মানুষে পরিণত করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট