1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে ফ্লাই ওভারে শেষ হয়ে গেল সব ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো আর্জেন্টিনাসহ ৬ দেশ টানা বৃষ্টিতে পটিয়াজুড়ে জলাবদ্ধতা,জনজীবনে দুর্ভোগ। চট্টগ্রামে টানা ভারী বর্ষণে স্থবির চট্টগ্রাম,২৪ ঘণ্টায় ৩৩১ মিমি বৃষ্টিপাতের রেকর্ড কালুরঘাট সেতু ইতিহাসের সাক্ষী, অবহেলারও প্রতীক: মোস্তানছিরুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হালদা নদী ও পরিবেশ গবেষণায় ‘Halda River & Environment Research Association (HERA)’ নামে সংগঠনের আত্মপ্রকাশ পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগ ৪ লক্ষাধিক টাকার মাছের পোনা নিধন দোষীদের আইনের আওতায় আনার দাবি। ভয়াবহ কিশোর গ্যাং এর হামলা ও মামলায় ভূমির প্রকৃত ওয়ারিশগণ – নেতৃত্বে কিশোর গ্যাং লিডার বাচ্চু । বোয়ালখালীতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন

ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে ফ্লাই ওভারে শেষ হয়ে গেল সব

  • সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩১ পঠিত

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে দূর্ঘটনায় চট্টগ্রাম মহানগর এনসিপি’র আহবায়ক কমিটির সদস্য ফায়াজ (২৬) নিহত হয়েছে৷

রাত আনুমানিক পৌনে ১০ টা থেকে ১০টার মধ্যে ফ্লাইওভারটির জিইসি অংশে এই দূর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে৷

একাধিক সূত্রে জানা গেছে, ফায়াজ নিজে বাইক চালিয়ে দুই নাম্বার গেইট থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন৷ এসময় ফ্লাইওভারটিতে থাকা সড়ক বাতি না জ্বলার কারণে আশ পাশের পরিবেশ ছিল ঘুটঘুটে অন্ধকার৷ এমন পরিবেশে বৃষ্টির মধ্যে ফ্লাইওভারের ওপর বিকল হয়ে দাঁড়িয়েছিল একটি কার্ভাট ভ্যান৷ ফায়াজের মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটি লক্ষ্য করতে না পেরে ফায়াজ বাইক নিয়ে ট্রাকটির পেছনে আঘাত করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়৷

নিহত ফায়াজের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে৷ পেশাগত জীবনে তিনি একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে৷ এনসিপি’র একাধিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, সংগঠনটির প্রতিটি কর্মসূচিতে ফায়াজ বেশ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিতেন৷ সর্বশেষ গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতেও তিনি অংশ নেন৷

ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে :

বিশ্বকাপে ব্রাজিল দলের সমর্থক ছিলেন ফায়াজ৷ তার এক ঘনিষ্ট সহকর্মী বলেন, তিনি আমাদেরকে গ্রুপে জিজ্ঞাস করেছিলেন আজ কোথাই বড় স্ক্রিনে খেলা দেখানো হবে৷ রাতে রাত দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ট্রাকের নীচে তাঁর নিথর দেহ৷ এসময় রেইন কোটের ভেতর তার পরনে ব্রাজিলের হলুদ জার্সি দেখে ধারণা করছি বড় পর্দায় খেলা দেখতে তিনি তাঁর অক্সিজেন এলাকার বাসা থেকে রওনা হয়েছিলেন৷

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট