1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতি সন্তান মোস্তানছিরুল হক চৌধুরী আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন – সিডিসি এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধ ব্যাক্তিদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ জেলা সম্মেলনে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব পটিয়ার আলমগীর আলম। আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ বিজয় দিবস সফল করার লক্ষ্যে পটিয়ায় যুবদলের ব্যাপক প্রস্তুতি সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনায় এডব্লিউসিআরএফ-এর শোক ও উদ্বেগ বাঘাইছড়িতে হতদরিদ্রদের পাশে মারিশ্যা জোন: ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত।

আন্দোলনের ত্যাগীদের মূল্যায়ন না হলে লজ্জা ছাড়া কিছু থাকবে না: মোস্তাক আহমেদ খাঁন

  • সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২২৬ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

গণভোটের নামে একটি দল ভোট না হওয়ার জন্য নানাভাবে পাঁয়তারা চালাচ্ছে। শুধু তাই নয়, তারা এখন গুপ্ত হত্যার পথেও নেমেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার পূর্ব গোমদণ্ডীস্থ নিজ বাসভবনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মোস্তাক আহমেদ খান বলেন, যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলেন, মিছিল-মিটিং করেছেন, দলের প্রার্থীকে বিজয়ী করতে গিয়ে মামলা-মোকদ্দমার আসামী হয়েছেন—তাদের যদি যথাযথ মূল্যায়ন না হয়, তবে এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ এম কামাল উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, পৌরসভা বিএনপির সিনিয়র সাবেক সদস্য সৈয়দ মোজাম্মেল হক, রফিক ইসলাম নুরুল কবির, চরদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শামসুল আলম, কাজী কামাল, জাহাঙ্গীর আলম খোকন, জাহাঙ্গীর মাস্টার, দুলু মেম্বার, আবুল মুনসুর, কালু হাজী মুছা, হাসি মিয়া, এরশাদ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল, সাবেক সহ-সাংগঠনিক জাহাঙ্গীর আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন জুয়েল, সোলেমান, খোরশেদ আলম, আজগর, খালেক, শাহাজাহান, রোকন, রাশেদ, সোহেল, পৌরসভা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক হারুন, সাবেক সদস্য সচিব সাইফুল রেজা, হাসান নাজিম, আরাফাত চৌধুরী, ছাত্রদল নেতা রাহাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে আহত এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট