1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.আব্দুর রশীদ’র জামেয়া মহিলা ফাযিল মাদরাসা পরিদর্শন

  • সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৬৫৫ পঠিত

২২-১০-২০২৩, রবিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার মাননীয় ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশীদ মহোদয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা পরিদর্শনে করেছেন। ভিসি মহোদয় মাদরাসায় আগমন করলে- মাদরাসা গভর্নিং বডির সভাপতি এবং অপরাপর সদস্যবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

তিনি মহিলা মাদরাসায় অবস্থানকালে ফাযিলসহ বিভিন্ন শ্রেণির ক্লাস পরিদর্শন করেন, মহিলা মাদ্রাসার সামগ্রিক রেজাল্ট, ছাত্রীর সংখ্যা ও একাডেমিক অন্যান্য কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

এতে মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন সাহেব, আনজুমান ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারী আলহাজ্ব গিয়াস উদ্দীন সাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার ও জিবি সদস্য আলহাজ্ব কমর উদ্দীন সবুর উপস্থিত ছিলেন।

এসময় মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন সম্মানিত ভিসি মহোদয়কে জামেয়া মহিলা মাদরাসার জন্য ১১তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নকশা প্রদর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিহিত করেন।

আলহামদুলিল্লাহ, মাননীয় ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশীদ- মাদরাসা কর্তৃপক্ষকে অত্র মহিলা মাদরাসাকে অনার্স বিভাগসহ কামিল স্তরে উন্নীতকরণের আশা ব্যক্ত করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট