1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ চট্টগ্রামে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন পালিত শাকপুরা বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি বোয়ালখালীতে দেশীয় ফলের সমাহারে জাতীয় ফল মেলা ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ডেন্টাল চেক-আপ কর্মসূচি অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছরেও শুরু হয়নি কালুরঘাট সেতুর নির্মাণকাজ, দ্রুত বাস্তবায়নের দাবি মোস্তানছিরুল হক চৌধুরীর। গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হলেন আবুল মনসুর সওদাগর বোয়ালখালীতে শিক্ষার্থীর ঝু’লন্ত মরদেহ উদ্ধার পটিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত বিরোধের জেরে আত্মহত্যার অভিযোগ ভূজপুরে চার ইউনিয়নের উদ্যোগে হরতালবিরোধী মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত

আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

  • সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৭১ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার আশুলিয়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. আরাফাত রহমান আকাশ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মজিবুর রহমান। এর আগে, একইদিন বিকাল ৫টার দিকে আশুলিয়ার খেজুরটেক এলাকার নিজ ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আরাফাত রহমান আকাশ ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার বড় মৌকুড়ি গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকার মো. আসলামের বাড়ির ভাড়াটিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এল পি ই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীর মা একজন পোশাক শ্রমিক এবং বাবা রাজমিস্ত্রী। গত ৯ জুলাই মেয়েকে বাসায় একা রেখে তারা উভয়ে কাজে চলে যান। সেই সুযোগে পূর্বে থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসা আরাফাত ভুক্তভোগীর বাসায় যান এবং তার সাথে কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করেন। পরে ভুক্তভোগীর মা বাসায় এলে তাকে কান্না জড়িত কন্ঠে বিষয়টি জানান। মেয়ের কথা শুনে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত আরাফাত কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট