1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

ইপিজেড এলাকায় বিজয় দিবসে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও সমাবেশে ইসরাফিল খসরু,ফ্যাসিস্ট-দোসরদের সাথে কোনো আতত নহে

  • সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৬ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামে দীর্ঘ ১৭বছর পর ইপিজেড থানা ৩৯নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এনপি)’র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার বিকেলে এ অনুষ্ঠান আযোজন করা হয়।

বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ আসনের সাবেক সাংসদ ও বানিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য পুত্র মোঃ ইস্রাফিল খসরু মাহমুদ চৌধুরী।

সভাপতিত্বে করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর , থানা বিএনপির সাবেক সভাপতি , সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল ।
এছাড়া সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও নগর বিএনপি নেতা মোঃ নুরুজ্জামান,নগর কমিটির সাবেক সদস্য মোহাম্মদ মাহাবুব এলাহী, থানা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মোজাদ বারেক, যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, বিএনপি নেতা মোঃ শাহজাহান, মোঃ শরীফ, মোঃ আলী সাজু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান পারুল , নূর উদ্দিন মুন্না সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও বিএনপি, যুবদল-ছাত্রদল, স্বেচ্ছাসেবক শ্রমিক দল,কৃষক দল, তাঁতী দল‌,মহিলা দল এবং জাসাস নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের স্ব-স্ব ইউনিট,উপ কমিটির নেতৃবৃন্দ স্বক্রিয় অংশ গ্রহণ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী ইজিমদের কোন অবস্থাতেই বিএনপি তে‌ স্থান না দিতে দলের নেতৃবৃন্দের প্রতি দৃঢ়ভাবে অনুরোধ জানিয়েছেন। এছাড়া স্বাধীনতার মহান আত্মত্যাগে বীর সৈনিকদের যথাযথ যোগ্য মর্যাদায় দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। আগামী দিনে দলে প্রতিক্ষিত ও ত্যাগী নেতাদের অবশ্যই মূল্যায়ন করতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
চট্টগ্রাম মহানগরীর থানায় থানায় আঃ লীগ ও ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রতিরোধে সন্ত্রাস দমন ও সামাজিক ‌ঐক্য কমিটি গঠন করার জন্য বলেন।

আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার নির্দেশ ও তারেক রহমানের প্রদর্শিত দিক নির্দেশনা অনুযায়ী দলের পূর্ণ গঠনে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট