1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম নাগরিক ফোরামের সভায় বক্তারা “চট্টগ্রাম জলাবদ্ধার স্থায়ী নিরসনের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক” জলাবদ্ধতা ও চট্টগ্রাম: নগর পরিকল্পনার সীমাবদ্ধতা এবং উত্তরণের পথরেখা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস পালন বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ। চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ হাজারো মানুষের আনাগোনা, তবু নেই পাবলিক টয়লেট

ইসলামের জন্য সিদ্দিকে আকবরের কুরবানি ও ত্যাগ স্মরণীয় হয়ে আছে- অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী

  • সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭৪ পঠিত

১ ফেব্রুয়ারী মঙ্গলবার,২৮ শে জামাদিউস সানী, বাদে যোহর হতে ইসলামের প্রথম খলিফা, খলিফাতুর রসুল,সৈয়দুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্মরণে “ওরসে সিদ্দিকে আকবর”(রাদ্বিয়াল্লাহুআনহু) এবং এশিয়া বিখ্যাত সুন্নিয়তের প্রানকেন্দ্র জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মহোদয়ের আব্বাজান মরহুম শাহ সুফী মুহাম্মদ ইসহাক (রাহমাতুল্লাহি আলাইহি) ও আম্মাজান মরহুমা আলহাজ্বা সকিনা খাতুন এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষ্যে খতমে কুরআন মজীদ,খতমে সহীহ বুখারী শরীফ, খতমে গাউসিয়া শরীফ ও আজিমুশশান মিলাদ মাহফিল অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী(মা.জি.আ) এর সভাপতিত্বে বায়েজিদ থানাধীন মসজিদে রহমানিয়া গাউসিয়ায় অনুষ্ঠিত হয়।

সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন- সৈয়্যদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদ্বিয়াল্লাহু আনহু নবীপ্রেমে বেমেছাল ছিলেন, নিজের জান-মালের চেয়েও বেশি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালবাসতেন। ইসলামের জন্য সিদ্দিকে আকবরের কুরবানি ও ত্যাগ স্মরণীয় হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম বিশ্ব তাঁর ঋণ শোধ করতে পারবে না।

এতে বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, আল্লামা ছালেকুর রহমান আলকাদেরী, আল্লামা আবুল হাশেম শাহ সাহেব, আল্লামা ইলিয়াছ আলকাদেরী, আলকাদেরী,আল্লামা সৈয়দ জালাল উদ্দীন আযহারী, আল্লামা ইউনুস রজভী,
উপাধ্যক্ষ আল্লামা আব্দুল আজিজ আনোয়ারী, আল্লামা হাফেজ আনিসুর রহমান আলকাদেরী, মৈয়দ আজিজুর রহমান আলকাদেরী, মাওলানা সৈয়দ হাসান আযহারী প্রমুখ।

বক্তরা বলেন- হযরত সিদ্দিকে আকবর রাদ্বিয়াল্লাহু আনহু প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো অনুসরণ করতেন। বর্তমান ফিতনার এসময়ে সিদ্দিকে আকবরের পদাঙ্ক অনুসরণ করলে নিজেদের উভয় জগৎ সফল ও কামিয়াব হবে।
পরিশেষে মিলাদ-কিয়াম,বিশ্বের সমগ্র মুসলমানদের কল্যাণ ও মুক্তি কামনা করে দোয়া-মুনাজাত এবং তাবাররুক বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।

এতে আরো উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটি বাংলাদেশে চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্মমহাসচিব এড,মোসাহেব উদ্দিন বখতিয়ার, চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, যুগ্মসম্পাদক মনির উদ্দিন সোহেল,সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ, জনাব আহসান হাবীব চৌধুরী, বায়েজিদ থানা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ সর্দার,সেক্রেটারি আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান, আলহাজ্ব খন্দকার এরশাদুল আলম হিরা, সাইফুল করিম বাপ্পা সহ গাউসিয়া কমিটির স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট