1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ফাতেহা-এ ইয়াজদাহুম ও সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) চন্দ্র বার্ষিকী ফাতেহা শরীফ অনুষ্ঠিত

  • সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৮২৯ পঠিত

পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দ.), ফাতেহা-এ ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর চন্দ্র বার্ষিক ফাতেহা শরিফ উপলক্ষে আজিমুশ্মান মাইজভাণ্ডারী সম্মেলন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ বড়ছিলোনিয়া পাইন্দং শাখার উদ্যোগে মরহুম মাষ্টার নুর আহমদ চৌধুরী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা জাফর উল্লাহ। বিশেষ বক্তা ছিলেন মাদ্রাসা-ই-গাউসুল আজম মাইজভান্ডারীর আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভান্ডারী। সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন বড়ছিলোনিয়া পাইন্দং শাখার সাবেক সভাপতি মোহাম্মদ সায়েম উদ্দিন চৌধুরী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল হক সওদাগর। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দ্রারিদ্র বিমোচন যাকাত তহবিলের প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সালা উদ্দিন চৌধুরী, ইসমাইল হোসেন জুনু, আনিস উদ্দিন সোহেল, মো. রাশেদ উদ্দিন, মো. সাদ্দাম, মো. মাসুম, মো. শাপলা, জিয়াউদ্দিন বাপ্পী, মো. মিজান, মো. জামশেদ, মো. জাবেদ, মো. রোকন, মো. রায়হান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মো. ইব্রাহিম খলিল জাবেদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট