1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

উত্তর ফটিকছড়ি উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরুর আহ্বান

  • সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১২৫ পঠিত

এম এম আবু বকর হারুন।

ভূজপুর থানার পাশেই সদর দপ্তর রেখে উত্তর ফটিকছড়ি উপজেলা ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার সর্বস্তরের জনগণ।

রোববার (৫ জুলাই) বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবীণ রাজনীতিবিদ খোরশেদুল আলম আজাদের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে চট্টগ্রাম নগরে বসবাসরত উত্তর ফটিকছড়ির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘ ১৯ বছরের প্রত্যাশার পর ২০০৬ সালে ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত ভূজপুর থানার পাশেই সদর দপ্তর রেখে উত্তর ফটিকছড়ি উপজেলা ঘোষণা করায় এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এজন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

বক্তারা আরও বলেন, উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর নিয়ে স্থানীয় জনগণের মধ্যে কোনো ধরনের মতবিরোধ নেই। তাই দ্রুত প্রশাসক নিয়োগ, প্রয়োজনীয় দপ্তর স্থাপন এবং প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতি বর্তমান প্রধানমন্ত্রী বাস্তবায়ন করেছেন। এজন্য তারা সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মাহবুবুল আলম আজাদ, সাব্বির আহমদ, ডা. আহমদুর রহীম, জামাল উদ্দিন সিকদার, ড. মহি মোহাম্মদ, নজরুল ইসলাম, সাংবাদিক আসগর সালেহী, এড. আইয়ুব, প্রফেসর, মোহাম্মদ সোহেল, মাস্টার নাসিম উদ্দিন, রিজওয়ান চৌধুরী, মোহাম্মদ রফিক, আবুল বশর, আবু বকর চৌধুরী, মিসেস ডিজু ধর, ধনাঞ্জয় বড়ুয়া রুবেল, মুরাদুল ইসলাম, হেলাল উদ্দিন, মুনসুরুল হাসান জিয়া, মাওলানা নিজাম উদ্দিন, মিনহাজ উদ্দিন ও মুসলিম মেম্বারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট