1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘ঊনিশ বছর পর’ শিরোনামে নির্মিত হলো অমিত প্রেমের এক কবিতাচিত্র 

  • সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ পঠিত

 

সময়ের প্রতিশ্রুতিশীল লেখক ও কবি শামছুল আরেফিন শাকিলের অমিত প্রেম ও গভীর মানবিক অনুভূতিতে ভর করে নির্মিত হয়েছে কবিতাচিত্র ‘ঊনিশ বছর পর’। কবিতাটির ভিডিও চিত্রায়ণ করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন নৈসর্গিক লোকেশনে, যা প্রেম, মায়া, বিচ্ছেদ ও স্মৃতির আলো-ছায়ায় বোনা ‘ভালো থেকো ছায়া’ সিরিজের চতুর্থ কবিতাচিত্র।
ইতোমধ্যেই দর্শক-শ্রোতার আগ্রহ কাড়তে শুরু করা এই কবিতা সিরিজটি আধুনিক বাংলা কবিতায় এক ভিন্নমাত্রার সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘ঊনিশ বছর পর’ কবিতাচিত্রে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত বাচিক শিল্পী ও অভিনেতা বাপ্পী হায়দার। তাঁর মায়াবী, দরাজ কণ্ঠ ও সংবেদনশীল উপস্থাপনা কবিতার অনুভূতিকে জীবন্ত করে তুলেছে।
সিরিজটির ভিডিও নির্দেশনায় ছিলেন মোশারফ ভূঁইয়া পলাশ, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত কবিতার আবেগকে দৃশ্যের ভাষায় রূপ দিতে সচেষ্ট ছিলেন।
অভিনয়ে অংশ নিয়েছেন কবি ও অভিনেতা গোলাম মাওলা জসিম এবং সৌখিন অভিনয়শিল্পী ডা. বুশরা।
মেকআপে ছিলেন বীনা দাশ গুপ্ত, যিনি চরিত্রগুলোর মানসিক অবস্থাকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন রূপ ও রঙে।
পুরো সিরিজটি নির্মাণ করেছে অনল মিডিয়া ভিশন, সহযোগিতায় রয়েছে বীজন নাট্য গোষ্ঠী।
“ঊনিশ বছর পর” কবিতাচিত্রটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে কবিতা ঘর।
‘ঊনিশ বছর পর’ কেবল একটি কবিতাচিত্র নয়, এটি স্মৃতি ও বর্তমানের এক মর্মস্পর্শী আবেগযাত্রা। শামছুল আরেফিন শাকিল তাঁর কাব্যভাষায় যে প্রেমের ব্যথা ও সৌন্দর্য প্রকাশ করেছেন, পরিচালক ও অভিনয়শিল্পীরা তা পর্দায় রূপ দিয়েছেন সংবেদনশীলভাবে।
আগামী বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর কবিতাচিত্রটি কানাডা বাংলা চ্যানেল (CBC)–এর অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রচারিত হবে।
সময়, প্রেম ও স্মৃতির মেলবন্ধনে গড়া এই কবিতাচিত্র নিঃসন্দেহে দর্শকের মনে গভীর ছাপ ফেলবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট