1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু চন্দনাইশে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে এপেক্স বাংলাদেশের বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন। ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা

এবার (আইজিপি ব্যাজ) পাচ্ছেন চট্টগ্রামের আলোচিত পুলিশ কর্মকর্তা আহলাদ ইবনে জামিল পিপিএম

  • সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৭৭ পঠিত

এম,আনিসুর রহমানঃ

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ বছর চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১২ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজি ব্যাজ)
আসন্ন পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ বাহারুল আলম তাদের হাতে এ ব্যাজ পরিয়ে দেবেন,একই অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসিব আজিজ পাচ্ছেন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)।
রোববার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) মোঃ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিএমপি থেকে আইজিপি ব্যাজ প্রাপ্ত’দের মধ্যে অন্যতম হলেন চট্টগ্রামে পুলিশের দুঃসাহসিক অভিযানের প্রতিক হয়ে উঠা বর্তমানে ডবলমুরিং মডেল থানার আওতাধীন আগ্রাবাদ পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আহলাদ ইবনে জামিল, যে কিনা ইতোপূ্র্বে সাহসিকতায় রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হয়েছেন। পুলিশ কর্মকর্তা আহলাদ ইবনে জামিল গত কিছুদিন পূর্বে নগরীর আগ্রাবাদস্থ ক্যাট বাংলা নামীয় প্রতিষ্ঠানের আট লাখ টাকা ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলায় মারাত্মক জখম প্রাপ্ত হন,তার হাতে ও কানে ছুরিকাঘাত করা হয়, ছুরিকাঘাতের পরেও তিনজন ডাকাতকে গ্রেপ্তার পূর্বক তাদের হেফাজত থেকে ২টি ছোরা,বিল্ডিং ভাঙ্গার সরঞ্জাম এবং ক্যাট বাংলা নামীয় প্রতিষ্ঠান থেকে ডাকাতির ২ লাখ ১২ হাজার টাকা উদ্ধারপূ্র্বক জব্দ করে। জানা গেছে ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ এসব পুলিশ সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” প্রদান করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট