1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওষখাইন রজায়ী দরবার শরীফে ১১ মে বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে সিলেটে স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে ফসল রক্ষার অজুহাতে বাবুই পাখির বাসা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের শাস্তি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি: আসক ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামে গ্রেফতার ১ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

কক্সবাজারে গণধর্ষণের শিকার এক নারী পর্যটক

  • সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৭২১ পঠিত

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, “গত মঙ্গলবার ঢাকার যাত্রাবাড়ী থেকে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে যান ওই নারী পর্যটক। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে। সেখান থেকে বিকালে যান সৈকতের লাবনী পয়েন্টে। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে; কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার আট মাসের সন্তান ও স্বামীকে সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়। এ সময় আরেকটি অটোরিকশায় ওই নারীকে তুলে নেয় তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে তিন জন। এরপর তাকে নেওয়া হয় একটি হোটেলে। সেখানে আরেক দফা তাকে ধর্ষণ করে ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে তার সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে কক্ষটি বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

মেজর মেহেদী হাসান আরও বলেন, খবর পেয়ে স্বামী-সন্তান ও গৃহবধূকে উদ্ধার করি। তদন্ত শুরু করেছি। এখন পর্যন্ত তিনজনের মধ্যে দুজনকে শনাক্ত করেছি। তাদের ধরতে অভিযান চলছে। ধর্ষণের শিকার নারী পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে ওয়ান স্টম ক্রাইসিস কক্ষে প্রেরণ করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, “এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। ঘটনা শুনে পুলিশের পক্ষ থেকে মাঠে নেমেছে পুলিশের একটি দল। ধর্ষণের শিকার ওই নারী কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট