1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন

  • সময় সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৮৪ পঠিত

মুহাম্মদ আবদুল আলী

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, কর্ণফুলী নদীর দক্ষিণ (বাম) তীরে নগর সম্প্রসারণের পথে বিদ্যমান সকল বাধা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ৫১০টি প্লট নিয়ে গড়ে ওঠা সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটির উন্নয়নে সিডিএ সার্বিক সহযোগিতা করবে এবং মহানগরীর আবাসন সংকট নিরসনে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন জরুরি।

সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ওয়ান সিটি টু টাউন’ পরিকল্পনার আওতায় কর্ণফুলী নদীর দুই তীরকে সমন্বিতভাবে উন্নয়ন করা হবে। তবে টোল ব্যবস্থার কারণে দুই পাড়ের মানুষের যাতায়াত ব্যয়বহুল হয়ে পড়েছে, যা নগর সম্প্রসারণের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করা হবে।

সভায় প্লট মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও জামে মসজিদ নির্মাণ কমিটির সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, একটি মহল সিভিল এভিয়েশনের প্রতিবন্ধকতার গুজব ছড়িয়ে এবং প্ল্যান অনুমোদনে জটিলতা সৃষ্টি করে দীর্ঘদিন ধরে প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। এছাড়া ৩৩ বছরের পানি সংকট নিরসনে প্লট মালিকরা সিডিএর সহযোগিতায় নিজস্ব অর্থায়নে ওয়াসার ভান্ডারজুরি প্রকল্প থেকে পানি আনার উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে চেয়ারম্যানের সহযোগিতা কামনা করা হয়।

সিডিএ চেয়ারম্যান সমিতির নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিটি সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন। পরে সমিতির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানিয়ে ফুলের পরিবর্তে বই উপহার দেওয়া হলে তিনি এ উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় সমিতির পক্ষ থেকে প্রকল্প এলাকায় একটি দৃষ্টিনন্দন জামে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত চেয়ারম্যানকে অবহিত করা হয় এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন। পাশাপাশি শিগগিরই প্রকল্প এলাকা পরিদর্শনেরও সম্মতি দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াছিন, সহ-সম্পাদক সাইফুল হুদা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, প্রচার সম্পাদক সাইফুজ্জামান রাফি এবং নির্বাহী সদস্যবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট