1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি’তে বেসরকারী হাসপাতাল নির্মাণ নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে হবে

  • সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৮৩ পঠিত

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি’তে বেসরকারী হাসপাতাল নির্মাণ বন্ধের দাবীতে চট্টগ্রাম নাগরিক ফোরামের ১লা এপ্রিল প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন- চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি’তে বেসরকারী হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে হবে। সরকার যদি চট্টগ্রাম আপামর জনতার কথা অমাণ্য করেন তাহলে আমরা বিগত ৮০ দশকের মত আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হব। ব্যারিস্টার মনোয়ার আরও বলেন- চট্টগ্রাম উন্নয়নের ক্ষেত্রে কোন ধরনের আপোষ করা হবেনা। আমরা যে যেখানে থাকিনা কেন চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাব।
আগামী ১লা এপ্রিল শুক্রবার বিকাল ৩টার সময় সিআরবি চত্ত¡রে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে এক মহা-সমাবেশের আয়োজন উপলক্ষে ফোরামের প্রস্তুতি সভা ফোরামের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার খালেদ এর সভাপতিত্বে ও মহাসচিব মো. কামাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- লেখক নেসার আহমেদ, গোলাপুর রহমান, এড. টিআর খান, এড. সেলিম চৌধুরী, এড. মো: মাসুদ, মো: জাহাঙ্গির আলম দস্তগির, পরিবেশবিদ মো: ইমতিয়াজ আহমদ, আকরাম হোসন, মো: ফোরকান, ড. আজিজ, ইঞ্জিনিয়ার উজ্জ্বল, মো: ওসমান গণি, কাণিজ ফাতেমা, লাভলি ডিও, চৌধুরী জসীমুল হক, সৈয়দ ইয়াসির সামিন, রহিমা আক্তার ডলি, এস. বি. দেব লিটন, মো: হান্নান, আবুল কালাম আজাদ, মো: লোকমান, দেব প্রসাদ দেবু, আবু জাফর ইরান, মো: হাসান, মো: তারেক, পংকজ কুমার (রাহুল), মামুন চৌ:, মো: ফেরদৌস, সুধীর রঞ্জন শীল, আনিস খোকন, হাসান মিয়া, মো: রাশেদ, মো: মনসুর আলম, আর আই ইমন, ফোরকান উদ্দিন, তসলিম খাঁ, মো: মাহফুজুর রমান, এস এম ইকবাল, কাজী গোলাম রহমান, জ্যোতির্ময় দেব, ফারিহা রওশন, বিপ্লব বিজয় প্রমুখ।
সভায় বক্তরা বলেন- যে কোন কিছুর বিনিময়ে সিআরবি’তে বেসরকারী হাসপাতাল নির্মাণ প্রতিহত করতে হবে। উক্ত সভায় আরও সিদ্ধান্ত হয় যে, চট্টগ্রামের উন্নয়ন আন্দোলনের রূপকার নাগরিক ফোরামের চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার নেতা ব্যারিস্টার মনোয়ার হোসেন করোনাতে দেশের সাধারণ মানুষের কাছে থেকে সেবা দেওয়ার জন্য তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। মনোয়ারের জীবন কর্ম নিয়ে সম্মাননা গ্রন্থ প্রকাশ ও বৃহৎ আকারে ইফতার পার্টির আয়োজন এবং জলাবদ্ধ এলাকা পরিদর্শন পূর্বক জলাবদ্ধতা সম্পূর্ণভাবে নিরসণকল্পে একটি সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যদিকে কালুরঘাটের নতুন সেতুর নির্মাণে বাস্তবে বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও দাবী সম্মেলিত পোষ্টার এবং লিফলেট বিতরণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট