1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু চন্দনাইশে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে এপেক্স বাংলাদেশের বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন। ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা

চট্টগ্রামে পতেঙ্গা সৈকত যাচ্ছে সিডিএর টেন্ডারে,শিগগিরই উচ্ছেদের পরিকল্পনা

  • সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৭২১ পঠিত

তহিদুল ইসলাম রাসেল:

পতেঙ্গা সৈকত বেসরকারি প্রতিষ্ঠানের ইজারা দেওয়ার খবর চাউড় হতেই ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনসহ ভ্রমণ পিপাসুরা। তবে সিডিএ বলছে, চট্টগ্রামের এ দৃষ্টিনন্দন সৈকতটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এ বিচ মেইনটেন্সে যে লোকবল ও অর্থ প্রয়োজন সেটা সিডিএর কাছে নেই। বিচের একটি অংশ ইজারা দিয়ে যার ‘দায় ভার’ দেওয়া হবে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে।

‘গরীবের বিচ’ নামে খ্যাত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। নানা বাধা বিপত্তিকে পায়ে ঠেলে শেষ পর্যন্ত এ বিচে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। প্রায় দুমাস আগে আহ্বান করা টেন্ডার জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (১৭ মার্চ)। টেন্ডার শেষে আগামী তিন মাসের মধ্যে কাজ শুরুর কথা ভাবছে সিডিএ। তার আগে উচ্ছেদ চালানো হবে পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থাপনাগুলোতে।
সিডিএ সূত্রে জানা গেছে, পতেঙ্গা সমুদ্র সৈকতকে ঘিরে এ প্রকল্প বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের সায় মেলার পর প্রায় দুমাস আগে টেন্ডার আহ্বান করে সিডিএ। যার শেষ সময় আগামী ১৭ মার্চ। তিনমাসের মধ্যে কাজ শুরুর পর তা ২০২৪ সালের মধ্যে নতুন আঙ্গিকে পর্যটন অঞ্চল সাজানোর পরিকল্পনা করছে সিডিএ।
সিডিএ’র এ প্রকৌশলী জানান, পর্যটন জোন-১ নামের প্রথম ফেজে কাজ চলবে পতেঙ্গা অংশ থেকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার জুড়ে। যার মধ্যে প্রায় কিলোমিটার অংশে থাকবে বেসরকারি ব্যবস্থাপনায়। তবে বাকি ৫ কিলোমিটার জুড়েই বিচের আলোকসজ্জাসহ সামগ্রিক ব্যবস্থাপনা তাদের হবে।

কাজী হাসান বিন শামস বলেন, ‘ছয় কিলোমিটারের প্রায় এক থেকে দেড় কিলোমিটার বেসরকারি ব্যবস্থাপনায় থাকবে। সেগুলো সংরক্ষিত। বাকিটুকু সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে পুরো বিচের ব্যবস্থাপনা তাদের করতে হবে। এখানে সিডিএ এক টাকাও খরচ করবে না।’
পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে দোকানপাট ও স্থাপনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের পরে অবৈধ দোকানপাটের প্রশ্নই আসে না। আর এখন যে গুলো আছে, সেখানে শিগগিরিই উচ্ছেদ চালাবো আমরা। এর আগেও সেখানে বেশ কয়েকবার উচ্ছেদ চালানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট