1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভে দুই সাংবাদিকদের ওপর হামলা আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা

চট্টগ্রামে সাধু মিষ্টি ভান্ডারকে লাখ টাকা জরিমানা, মাছি, তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি

  • সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৬০ পঠিত

এম,আনিসুর রহমান

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে নগরের লালদীঘি ও কোতোয়ালী এলাকার ‘সাধু মিষ্টি ভান্ডার এন্ড নোবেলটি রেস্টুরেন্ট’ ও ‘আদি সাধু মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচাতি অভিযানে এ জরিমানা করা হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস। অংশ নেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর ইয়াছিনুল হক চৌধুরী।
সংশ্লিষ্টরা জানান, অভিযানে মেসার্স সাধু মিষ্টান্ন ভান্ডার এন্ড নোবেলটি রেস্টুরেন্টে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, লেবেলিং প্রবিধানমালা লংঘন, যত্রতত্র খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, বালাইনাশক ব্যবস্থা না থাকা (মাছি, তেলাপোকা, ইঁদুরের উপস্থিতি) নানাবিধ অসঙ্গতি পাওয়া গেছে।
তাই প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী ১ লাখ টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিক আদায় করা হয়।
এছাড়া আদি সাধু মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়; লেবেলিং প্রবিধানমালা লংঘন, অনিবন্ধিত উপায়ে খাদ্য দ্রব্য বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট