1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস পালন বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ। চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ হাজারো মানুষের আনাগোনা, তবু নেই পাবলিক টয়লেট শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের পক্ষ হতে ক্লাবের মৃত সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান ও ঈদ উপহার সামগ্রী প্রদান

  • সময় শনিবার, ১ মে, ২০২১
  • ৮৯৪ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও চট্টগ্রাম প্রবাসী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে বিগত দিনে মৃত্যুবরণকারী ক্লাবের সদস্যদের পরিবারের নিকট বিধবা ভাতা ও ঈদ উপহার সামগ্রী হস্তান্তর করেন চট্টগ্রাম ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সি আই পি। এই সময় ক্লাব কর্তৃপক্ষ ও ক্লাবের বিভিন্ন দেশের সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ১ মে রোজ শনিবার ক্লাবের  চেয়ারম্যান এর উদ্যোগে সকাল দশটা হতে ক্লাবের মৃত ব্যক্তিদের পরিবারের সাথে সাক্ষাত করে এইসব উপহার সামগ্রী ও অনুদানের টাকা হস্তান্তর করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলার কুসুমপুরার সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় নিহত মরহুম শাহাদাত হোসেন বাপ্পি, পটিয়া বান্ডাল গাঁও এলাকার মরহুম ওমর ফারুক, চন্দনাইশ সাতবাড়িয়া এলাকার মরহুম আকরাম উদ্দিন, চন্দনাইশ নগর পাড়া এলাকার মরহুম আব্দুল কাইয়ুম, চন্দনাইশ সৈয়দাবাদ এলাকার মরহুম মুজিবুর রহমানের পরিবারের নিকট ক্লাবের পক্ষ হতে প্রতিমাসের বিধবা ভাতা টাকা ও ঈদ উপহার সামগ্রী পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
একই সময়ে বর্তমান করোনাকালীন অবস্থায় কর্মহীন প্রবাসীদের মধ্যে জনাব আইয়ুব, সোহেল,পলাশ, রুনা, হেলাল,আনিসের পরিবারের নিকট ঈদ উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।
ক্লাবের চেয়ারম্যান প্রবাসী সদস্যদের উদ্দেশ্যে বলেন যে যার অবস্থান থেকে অসহায় প্রবাসী পরিবারের পাশে থাকলে এই স্বজনহারা পরিবারগুলো হাসিমুখে জীবন যাপন করতে পারবেন। চট্টগ্রাম প্রবাসী ক্লাব প্রবাসী সদস্যদের সহযোগিতায় যেকোনো সময় অসহায় অবহেলিত পরিবারের পাশে থাকতে প্রস্তুত। পরবর্তীতে ক্লাবের চেয়ারম্যান ও কর্তৃপক্ষ চন্দনাইশ দেওয়ানহাট মোড়ে অবস্থিত মাদরাসাতুল মদিনা হেফজ ও এতিম খানার থাই এলমুনিয়াম জানালা লাগানোর জন্য নগদ ২৫,০০০ টাকা ও এতিম ছাত্রদের জন্য ইফতার ও ঈদ উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট