1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক আলীউর রহমান

  • সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬০৮ পঠিত

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয় এতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক আলীউর রহমান পূনঃরায় নির্বাচিত হয়েছেন। আজ ২৬ আগষ্ট শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে কাজী আবুল মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলীউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রিড়া সংগঠক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। তিনি বলেন, সাংবাদিকদের সংগঠিত করতে ভাল সংগঠন সব সময় কার্যকর ভূমিকা রাখে। চট্টগ্রামের রিপোর্টারদের নিয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সেই ভূমিকা পালন করে চলেছে। তিনি আরো বলেন, প্রযুক্তির বিকাশে সাংবাদিকতার চ্যালেঞ্জ বেড়ে গেছে। উন্নত প্রশিক্ষণ আর্থিক সুবিধার বিকাশ ইত্যাদি বর্ধিত কলেবরে কার্যকর না হলে সাংবাদিকদের দক্ষতার বিকাশে প্রতিবন্ধক্ষতা বেড়ে যাবে। সভাপতি কাজী আবুল মনসুর বলেন, তরুণ এবং প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের একটি মজবুত প্ল্যাটফর্ম করতে কাজ করছে সিআরএফ। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এই সংগঠন ভিত্তি সুদৃঢ় হচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। সম্মেলনে প্রতিদিনের সংবাদের উপ সম্পাদক কাজী আবুল মনসুরকে সভাপতি ও আমাদের নতুন সময়ের বিশেষ প্রতিনিধি আলীউর রহমানকে সাধারণ সম্পাদক করে ষোল সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি পদে একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর হাসান ফেরদৌস, সহ-সভাপতি পদে সিপ্লাস সম্পাদক আলমগীর অপু, যুগ্ম সম্পাদক গ্লোবাল টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন সাগর, অর্থ সম্পাদক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার ব্যুরো প্রধান আইয়ুব আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক পূর্বদেশ এর সিনিয়র রিপোর্টার সাইফুল্লাহ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক প্রতিদিনের সংবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. শহিদুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক পদে বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান হাকিম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম পারভেজ, নির্বাহী সদস্য হিসাবে- যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান জামশেদ রেহমান চৌধুরী, দৈনিক লাখো কণ্ঠের সিনিয়র রিপোর্টার শাহ আজম, ঢাকা প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকী, আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ ও মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী আহমেদ শাহীন নির্বাচিত হয়। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সিআরএফ সাবেক সিনিয়র সহ সভাপতি নিরুপম দাশগুপ্ত, দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা সম্পাদক আল রহমান, এশিয়ান টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার আমিন বাবু, নিউ নেশন চট্টগ্রাম ব্যুরো প্রধান নজরুল ইসলাম প্রমুখ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট