1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান।

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের স্মরণ আলোচনায় বক্তারা: পটিয়ায় বীরকন্যা প্রীতিলতার নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী।

  • সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫৪ পঠিত

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্নহুতি দিবস স্মরণে ‘শতকোটি চেতনার গর্বিত শিহরণ” শীর্ষক স্মরণ অনুষ্ঠান ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর রাতে এ আয়োজনে এতে আলোচনা ও আবৃত্তি অংশগ্রহণ করেন আগরতলার বিশিষ্ট কবি ও সাহিত্যিক নিয়তি রায় বর্মন,শিক্ষাবিদ অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী,সাংবাদিক মীর্জা ইমতিয়াজ শাওন,সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক আসিফ ইকবাল,ছড়াকার সাফাত বিন সানাউল্লাহ, সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন বীরকন্যা প্রীতিলতা শুধু চট্টলার নয় সমগ্র বাঙালীর অহংকার।।দেশমাতৃকা ও দেশের স্বাধীনতার জন্য সেদিন তিনি জীবন উৎসর্গ অনন্য নজির স্হাপন করেছেন।বাঙালীর নারী সমাজে নারী শহীদ হিসেবে যুগ যুগ প্রজন্মের কাছে আদর্শিক এক স্বমহিমান্বিত নাম হয়ে চির অমর হয়ে থাকবে।বক্তারা বলেন এই মহিয়সী, দেশপ্রেমিক নারী বীরকন্যা প্রীতিলতার মুল্যায়ন স্বরুপ তাঁরই জন্মস্হান বিপ্লবতীর্থ পটিয়ায় বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানান।।সাথে সাথে বীরকন্যা প্রীতিলতার সংগ্রামী জীবনী পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্তির দাবী জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট