1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

চট্টল সুরাঙ্গনের নবান্ন উৎসব ‘ষড়ঋতুর গানে নবান্নের ঘ্রাণে’

  • সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৩৭ পঠিত

 

সমাজ ও সংস্কৃতি চর্চাঙ্গন চট্টল সুরাঙ্গনের ‘ষড়ঋতুর গানে নবান্নের ঘ্রাণে’ শিরোনামে ঋতুপরিক্রমাভিত্তিক অনুষ্ঠান ১৪ অগ্রহায়ণ, ২৮ নভেম্বর শুক্রবার নগরীর মোমিন রোডস্থ সিআরএস টিভি স্টুডিও হলে সংগঠনের সভাপতি মুক্তা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ ও সংস্কৃতিজন উত্তম কুমার আচার্য্যের সঞ্চালনায় এবং শিল্পী সৈয়দ জিয়ার সংগীতায়োজনে এ চমৎকার অনুষ্ঠানটি চট্টল সুরাঙ্গনের শিল্পীদের পরিবেশনায় সমবেত কন্ঠে দেশাত্ববোধক গান দিয়ে শুরু হয়। এরপর বাংলার ছয়টি ঋতুর ক্রম অনুযায়ী সংগীত পরিবেশন করেন শিল্পী সত্যজিৎ দাশ, প্রমি, পূর্বা চৌধুরী, তাপস চৌধুরী, মৌমিতা দাশগুপ্ত মম, রাই নন্দিনী, মৌসুমী আচার্য্য, সৈয়দ জিয়া, ইকবাল পিন্টু, অরুন চক্রবর্তী, হাসনা জান্নাত মিকাত, সেলিম নূর, রিতু বড়ুয়া ও দিদারুল ইসলাম দিদার। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী লুবনা ও সালমা জাহান। এরপর চট্টল সুরাঙ্গনের দলীয় সংগীত সংগঠনের শিল্পীদের সমবেত কন্ঠে পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, গীতিকার আবছার উদ্দিন অলি, লায়ন ডাঃ আর কে রুবেল, শিল্পী রিফাত চৌধুরী লিজা, বিপ্লব চক্রবর্তী তুহিন, পুলক চন্দ সহ আরো অনেকে। ব্যতিক্রমি এ আয়োজনটির সাথে ছিলো নতুন চালের গরম গরম ভাপা পিঠা ও মুড়ির মোয়ায় আপ্যায়ন পর্ব। মিডিয়া পার্টনার ছিলো সিআরএস টিভি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট