1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা

পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

  • সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৩ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

চার বোনের একমাত্র ভাই সাব্বির। বয়স মাত্র ১৬ বছর।
রিকশাচালক বাবা গোরা মিয়ার পরিবারের স্বপ্ন ও আশাভরসার প্রতীক ছিল সে।
কিন্তু একটি দুর্ঘটনা কেড়ে নিল পরিবারের সেই স্বপ্ন।
দীর্ঘ ১ মাস ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল কিশোর সাব্বির।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই জুয়েল।
নিহত সাব্বির পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সে পটিয়া পৌর সদরের কিচেন মার্কেটের একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪০ দিন আগে কিচেন মার্কেটের দোতলায় একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যায় সাব্বির।
এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
সেখানে এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিল সে। চিকিৎসকদের প্রচেষ্টা ও পরিবারের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার শেষনিশ্বাস ত্যাগ করে কিশোর সাব্বির।
চার বোনের একমাত্র ভাইকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা বাবা গোরা মিয়ার একমাত্র পুত্রসন্তানের এমন মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। যে ছেলেকে ঘিরে পরিবারের ছিল নানা স্বপ্ন, সেই ছেলের অকালমৃত্যুতে পরিবারটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
মাত্র ১৬ বছর বয়সে সাব্বিরের এই চলে যাওয়া পরিবারটির জন্য এক অপূরণীয় ক্ষতি। চার বোনের একমাত্র ভাইয়ের শূন্যতা কোনো কিছুতেই পূরণ হওয়ার নয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট