
পটিয়া প্রতিনিধি
পটিয়ার কোলাগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত পহেলা বড়ুয়ার দুই চাচাতো ভাইকে দেখতে হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা’র সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আহতদের প্রয়োজনীয় ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
এর আগে রোববার রাতে পটিয়া উপজেলার ৪ নম্বর কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাচারি পুকুরপাড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে পহেলা বড়ুয়া নিহত হন। এ ঘটনায় তাঁর দুই চাচাতো ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে আহতদের পরিবারের সদস্যরা তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে মো. সাজ্জাদ হোসেনকে বিস্তারিত জানান। তিনি আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং চিকিৎসাসেবার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদ।
Leave a Reply