1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত

চন্দনাইশে কোটি টাকার বিনিময়ে ছাত্রলীগের কমিটিতে ছাত্র সেনার কর্মীর স্হান, পদবঞ্চিতদের সড়ক অবরোধ

  • সময় শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৭২১ পঠিত

চন্দনাইশ প্রতিনিধিঃ

সদ্য ঘোষিত ছাত্রলীগের চন্দনাইশ উপজেলা পৌরসভা, গাছবাড়ীয়া সরকারি কলেজ, ও দোহাজারী পৌরসভার কমিটি বাতিলের দাবীতে গতকাল শুক্রবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ। এই সময় উপজেলার বিভিন্ন স্হানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। বিক্ষোভ চলাকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষের। পদবঞ্চিতদের দাবি কোটি টাকার বিনিময়ে সাবেক ইসলামি ছাত্র সেনার কর্মী, ইয়াবা সেবনকারী, অছাত্র ও কর্নেল অলির এডিপির মদদপুষ্ট নব্য অনুপ্রবেশকারীদের টাকার বিনিময়ে কমিটিতে স্হান দেওয়া হয়েছে। তারা অনতিবিলম্বে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করার দাবী জানান। পরে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান,ও ওসি নাসির উদ্দীন সরকারের হস্তক্ষেপে অবরোধ উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। পদবঞ্চিতদের দাবি জেলা আওয়ামীগ, স্হানীয় এমপি, ও জেলা ছাত্রলীগের যৌথ সমন্বয়ে আলোচনার মাধ্যমে সদ্য ঘোষিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করতে হবে। নাহয় আরো কঠিন আন্দোলন ঘোষণা করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট