1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম নাগরিক ফোরামের সভায় বক্তারা “চট্টগ্রাম জলাবদ্ধার স্থায়ী নিরসনের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক” জলাবদ্ধতা ও চট্টগ্রাম: নগর পরিকল্পনার সীমাবদ্ধতা এবং উত্তরণের পথরেখা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস পালন বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ। চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ হাজারো মানুষের আনাগোনা, তবু নেই পাবলিক টয়লেট

চিটাগং সিটি একাডেমি স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭২ পঠিত

মহানগর প্রতিনিধিঃ

মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে নগরীর ঐতিহ্য বাহী বিদ্যায়তন চিটাগং সিটি একাডেমি স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চিটাগং সিটি একাডেমি’র অধ্যক্ষ জাকের হোসাইন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস, বাকলিয়া শাখার ব্যবস্থাপক কে এম আবুল হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিটাগং সিটি একাডেমি’র উপদেষ্টা পরিচালনা পর্ষদ সভাপতি লায়ন মোঃ আবু ছালেহ্। উদ্বোধনী বক্তা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক মানিক, ডাঃ নুরুল আবছার, ডাঃ এস এম মাসুম হান্নান, মনছুর আহমেদ, আলহাজ্ব মোঃ মুছা।
শিক্ষক জামাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা করা হয়। সকাল হতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল শিক্ষিকাবৃন্দ। প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ ও বার্ষিক ফলাফলে ১ম, ২য়, ৩য় স্থান ও A+ প্রাপ্তদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট