1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

জনগনকে সাথে নিয়ে নতুন চমক দিতে প্রস্তুত চট্টগ্রাম ১৩আসনের এনডিএম দলের মনোনীত প্রার্থী- মোঃ এমরান চৌধুরী

  • সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৬৭৩ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম পর্যায়ের আগাম প্রার্থী তালিকা ঘোষণা করেছে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন
নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম।
চলতি মাসের ১৪ তারিখ বিকেলে জাতীয় প্রেসক্লাবে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির
চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “মহান আল্লাহর প্রতি ভরসা রেখে বলছি, আমাদের লক্ষ্য ১৫১ আসন।” লিখিত বক্তব্যে এনডিএম
চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “নির্বাচনের আগে আমরা জাতীয় সংলাপ আয়োজন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।
এসময় গণমাধ্যমের সামনে প্রথম পর্যায়ের ৩০ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেন এনডিএম এর যুগ্ম মহাসচিব এবং
দলের প্রধান নির্বাচন সমন্বয়কারী মোমিনুল আমিন। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৭ এবং ঢাকা-৬, ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন
পারভেজ খান ঢাকা-১৩, যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন রাজবাড়ী-২, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা চাঁদপুর-৩,
বিভাগীয় সম্পাদক এডভোকেট সাইফুদ্দিন খালেদ কক্সবাজার-৪, শাহাদাত হোসেন চাঁদপুর-৪, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর
রহমান মেহেরপুর-২, নুরুল আমিন লিটন চাঁদপুর-২, মোঃ এমরান চৌধুরী চট্রগ্রাম-১৩, মোজাফফর হোসেন দিনাজপুর-৩,
মিজানুর রহমান জামালপুর-৫, ডা.লিয়াকত আলী টাঙ্গাইল-৮, দিদারুল ইসলাম নড়াইল-২, সানোয়ার হোসেন গাইবান্ধা-৪ সহ অন্যান্য
সংসদীয় আসনে প্রার্থীদের নাম এসময় ঘোষিত হয়।

নাম ঘোষনার পর অন্যান্য জেলার মতোই জনগনের দৌরগোড়ায় পৌছাতে জনবান্ধব নানা কর্মসূচী করে যাচ্ছেন চট্টগ্রাম ১৩ আসনে
এনডিএম মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ এমরান চৌধুরী।
জাতীয় দৈনিক একুশে সংবাদ’কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মোঃ এমরান চৌধুরী বলেন “বর্তমান সরকারের নেতাকর্মীরা জনগনের
আস্থা হাড়িয়ে ফেলেছে। তরুনরা চায় অপ্রতিরোধ্য বাংলাদেশ। আমার আসনে আমি যদি নির্বাচিত হতে পারি প্রবীনদের বুদ্ধি ও তরুনদের
শক্তিকে সমন্বয় করে হিংসার রাজনীতি পরিহার করে সকলের জন্য উপযোগী পরিবেশ তৈরি করে তুলবোন ইনশাল্লাহ। জনগনকে সাথে নিয়ে
নতুন চমক দিবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম।
“আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের শাসন আমলে যারা অর্থ পাচার করেছে, ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেটে কারসাজি করে
সাধারণ বিনিয়োগকারীদের পথে বসিয়েছে, সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে তাঁদেরকে সাধারন মানুষ আর ক্ষমতায় চায় না।
মানুষ দু’বেলা পেট ভরে খেতে চায়, ব্যাংকে রাখা আমানত নিরাপদে থাকুক সে নিশ্চয়তা চায়। গুম, খুন, হামলা-মামলা থেকে মুক্তি চায়।
মানুষের ন্যায় দাবীর পক্ষে আমি কাজ করতে চাই। আগামী নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে অবশ্যই সাধারন মানুষ আমাকে তাদের
ভোটের রায় দিয়ে সেবা করার সুযোগ দিবেন”।

চট্টগ্রাম-১৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯০নং আসন।
চট্টগ্রাম-১৩ আসনটি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা এবং কর্ণফুলি উপজেলা নিয়ে গঠিত। চট্টগ্রাম ১৩আসনের এনডিএম মনোনীত প্রার্থী-
মোঃ এমরান চৌধুরী’র আসনটি বর্তমান ভূমিমন্ত্রীর নির্বাচনি এলাকা। এই এলাকায় তরুন রাজনৈতিক নেতা হিসেবে যতটুকু তিনি পরিচিত
তার চেয়ে বেশি একজন সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত। সাধারন মানুষ আগামীতে রাজনৈতিক নেতা হিসেবে বা সমাজকর্মী হিসেবে সাধারন
মানুষ মোঃ এমরান চৌধুরী’কে পাশে রাখতে চায় বলে ধারনা অনেকের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট