1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে আজিজুল হক মাদক-দ্রব্যমূল্য ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বোয়ালখালীতে মানববন্ধন চট্টগ্রাম বন্দরের ৪৫ শতাংশ কনটেইনারের নিয়ন্ত্রণের দায়িত্ব যাচ্ছে “দুবাইয়ের DP World” এর হাতে! পটিয়ায় বেড়েছে সবুজ দেশি মাল্টার চাহিদা চায়না মাল্টার চড়া দামে স্বস্তি খুঁজছেন নিম্নআয়ের ক্রেতারা সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। ৪১ ওয়ার্ড ও ৮ উপজেলার মানুষের মতামত নিয়ে তৈরি হবে অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান তৃণমূল পর্যায়ে এনসিপিকে সংগঠিত করতে কাজ করছি: সাজ্জাদ হোসাইন ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ

মাদক-দ্রব্যমূল্য ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বোয়ালখালীতে মানববন্ধন

  • সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩০ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
‘সরকার কোনো কারণ ছাড়া রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি করেছে। এটি অত্যন্ত নিন্দনীয়। অনতিবিলম্বে তেলের দাম সমন্বয় করতে হবে বলে মন্তব্য করেছেন বোয়ালখালী উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি স ম এনামুল হক।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা চত্বরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মাদক, খুন-ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন যুবসেনা বোয়ালখালীর সভাপতি এস কে এম জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবসেনার সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রসেনার সভাপতি আরিফুল ইসলাম ইমন ও পৌরসভা যুবসেনার সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম ইফতি।

বক্তারা মাদক বন্ধ, খুন-ধর্ষণ রোধ, আইনশৃঙ্খলার উন্নতি, চাকরিচ্যুতদের পুনর্বহাল, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

এ সময় আকতার হোসেন তালুকদার, সৈয়দ মোহাম্মদ আজম, জসিম উদ্দিন, আলম খান চৌধুরী, মাওলানা সোহাইল আজাদ, কাজী শামসুল আলম, মো. সোহরাব হোসেন, মামুন উদ্দিন মেম্বার, তৌহিদুল ইসলাম, মো. নাঈম রেজা ও মো. আরমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ওবাদুল হক হক্কানী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট