
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সংগঠনের কার্যকারীতা গতিশীল করার লক্ষ্যে এক আলোচনা গতকাল শনিবার বিকাল ৫ ঘটিকায় জিউসি মোড়স্থ হোটেল প্যাভিলিয়ন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরের সভাপতি সিনিয়র আইনজীবী এড. মোহাম্মদ লোকমান হায়দার এবং সঞ্চলনা করেন মহানগরের সাধারণ সম্পাদক কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ সভাপতি সাইফুল হুদা জাহাঙ্গীর, সহ সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার(অবঃ) মাঈনুদ্দীন, সহ সভাপতি এড.শহিদ আনোয়ার উল্লাহ, সহ সভাপতি কৃষিবিদ হাবিবুর রহমান, সহ সভাপতি গুলজার হোসেন, এড. মামুনুর রহমান, এড. শফিকুল ইসলাম, এড. উমর ফারুক, এড. সোহেল মাহমুদ, এড.শহিদুল ইসলাম, এড. মোহাম্মদ শাহেদ, এড. এরশাদুল কাইয়ুম, মাসুদ সিকদার, জানে আলম, সিরাজুল ইসলাম, জামাল উদ্দীন, ছালামত উল্লাহ, সাইফুল ইসলাম, আবদুল গোফরান শাহিন প্রমুখ।
উক্ত সভায় বক্তরা বলেন আগামী দিনে বিএনপির সহযোগী সংগঠন হিসেবে পেশাজীবী দলকে সুসংগঠিত করার জন্য মত প্রকাশ করেন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ এবং জাতীয়তাবাদ মূল্যবোধকে সমুন্নত রেখে পেশাজীবীর মান ও মর্যাদা অক্ষুন্ন সংগঠনের কার্যক্রম পরিচালনা করে বিএনপির হাতকে শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের পৃষ্টপোষক বিশিষ্ট ব্যবসায়ী সালাহ উদ্দীন আতিথিয়তা করেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগীতা করার জন্য।
Leave a Reply