1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

জমকালো আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চকরিয়া পেকুয়া ছাত্র ফোরাম’র ইফতার মাহফিল

  • সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৯৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
জমকালো আয়োজনে পড়ন্ত বিকেলে সূর্যাস্ত যাওয়ার আগমুহূর্তে, মৃদু বাতাসের দোল দুলানীতে, মুক্ত আকাশের নিচে,প্রাকৃতিক মনোরম পরিবেশে ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আনাগোনায় অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চকরিয়া পেকুয়া ছাত্র ফোরাম এর ইফতার মাহফিল। গতকাল ১ এপ্রিল ২৪ খ্রিস্টাব্দ সোমবার ইফতার মাহফিলটি সংগঠনের সভাপতি সায়েদ কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরাফাতুল ইসলামের সঞ্চালনায় চট্টগ্রামের অভিজাত রেস্তোরাঁ চকবাজার পিজ্জা লাউঞ্জে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আবদুল হক, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড.আবদুল্লাহ আল মাসুদ, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আমিরুল মোস্তফা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিষয়ের নবীন শিক্ষক জনাব কবির হোসাইন, চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র সহকারী জজ মুজিবুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মহিউদ্দিন ও শিক্ষাবিদ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।

এছাড়াও ফোরামের সম্মানিত উপদেষ্টাবৃন্দদের মধ্যে হোসাইন আক্তার রাফি, সাইদুর রহমান মিন্টু, সাজ্জাদ হোসাইন জুয়েল, ইরফান সাজ্জাদ, আবু শাহাদাত মোহাম্মদ সায়েম, আবুল কালাম, সাবিনা ইয়াসমিন, মনছুর আলম, কামরুল হাসনাত, মুজিবুর রহমান, রেজাউল করিম, মিজানুর রহমান, হাসনাত তানভীর, শাখাওয়াত হোসাইন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি মুখরিত ও আলোকোজ্জ্বল হয়ে উঠে উক্ত ইফতার মাহফিলটি। রঙবেরঙের আলোকসজ্জায় সজ্জিত এমন বর্ণিল আয়োজন দেখে অতিথিরা বিস্মিত হন এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট