1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু চন্দনাইশে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে এপেক্স বাংলাদেশের বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন। ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে সোলায়মান আলম শেঠ এর শোক

  • সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫০০ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও সাবেক ডাকসু জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আজ সকাল ৯টা ১২ মিনিটে রাজধানী বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলে সহ অসংখ্য ভক্ত অনুরাগী এবং রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।

আজ দুপুর ১টা থেকে বেলা ৪টা পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মরদেহ রাখা হবে। সেখানে জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হবে। আজ বাদ এশা গুলশান আজাদ মসজিদে প্রয়াত জিয়াউদ্দিন বাবলুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থনে তাঁকে সমাহিত করা হবে।

জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও সাবেক ডাকসু জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি জননেতা আলহাজ্ব মোঃ সোলায়মান আলম শেঠ। আজ এক শোকবার্তায় প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় সোলায়মান আলম শেঠ বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন গণমানুষের নেতা। তিনি ছাত্র জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত গণমানুষের কল্যাণে কাজ করেছেন। ছাত্র জীবনেই তাঁর অনুপম নেতৃত্ব প্রকাশ হয়েছিল। বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন ডাকসুর জিএস। মানুষের অধিকার রক্ষার আন্দোলনে জিয়াউদ্দিন আহমেদ বাবলু সবসময় ছিলেন আপোষহীন। তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আজীবন। জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন গণমানুষের কন্ঠস্বর। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির আকাশে উজ্জ্বল ধ্রুবতারা। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। জাতীয় পার্টিকে শক্তিশালী করতে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জিয়াউদ্দিন আহমেদ বাবলু তাঁর কল্যাণময় কর্মের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট