1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

জাতীয় সাংবাদিক সংস্থা উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৪৪২ পঠিত

মো.শফিকুল ইসলাম:

মাহে রমজান উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) সন্ধায় চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ মোগল বিরিয়ানি হাউজ হল রুমে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সিদ্দিক আহমেদ আতিকের সভাপতিত্বে এবং দৈনিক যায়যায়কাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে মিজানুর রহমান চৌধুরী বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা একটি অরাজনৈতিক সংগঠন এ সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলে। তিনি আরো বলেন, অন্যায়-অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা যখন সংবাদ প্রকাশ করে তখন তাদের উপরে বিভিন্ন ভাবে হয়রানি মামলা-মোকদ্দমা এমনকি প্রাণনাশের হুমকি ও আসে তাদের জীবনে। এসব প্রতিকূলতাকে অপেক্ষা করে সাংবাদিকদেরকে সত্য প্রকাশে অবিচল থাকতে হবে। সাংবাদিকরা কোন অন্যায়ের কাছে মাথা নত করে না। এরা জাতির বিবেক,জাতির আয়না। সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন,সাংবাদিক ও সমাজ সেবক ড. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জিএম আইটি ইন্সটিটিউটের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, দুর্নীতি বিরোধী পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর রাসেল আলী তালুকদার, গ্রীণ লীফ ম্যাগাজিন সম্পাদক তসলিম হাসান হৃদয়,

এতে আরো উপস্থিত ছিলেন,দৈনিক একাত্তর সংবাদ সম্পাদক ও প্রকাশক সুমন সেন, দৈনিক স্বপ্নের বাংলা সম্পাদক ও প্রকাশক ওসমান গণি (এহতেসাম), চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, সেলিম আসলাম সাইফ চৌধুরী সোহেল,সাধারণ সম্পাদক মো.বাবুল, দৈনিক আলোকিত প্রতিদিনের ব্যুরো প্রধান মো.জুবাইর, চট্টগ্রাম জেলার সহ-সাধারণ সম্পাদক জামশেদুল ইসলাম চৌধুরী, দৈনিক ইনফো বাংলার স্টাফ রিপোর্টার মোহাম্মদ সরোয়ার হোসেন রানা, দৈনিক সরেজমিন পত্রিকার ব্যুরো প্রধান মাসুদ আলম, একুশে সংবাদের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার আবদুল কাদের, দৈনিক স্বপ্নের বাংলা’র স্টাফ রিপোর্টার মো.রফিকুল ইসলাম, সৌরভ বিশ্বাস, মিরেশ্বরাই প্রতিনিধি নুরুল আফসার, দৈনিক আলোকিত দেশ পত্রিকার সহ- সম্পাদক এম এ ছালি, আফাদুল ইসলাম, দৈনিক বিশ্ব মানচিত্র ডাবলমুরিং থানা প্রতিনিধি হারাধন চন্দ্র দত্ত, দৈনিক বিশ্ব মানচিত্র বিশেষ প্রতিনিধি এ কে (অপু), দৈনিক বিশ্ব মানচিত্র চান্দঁগাও থানা প্রতিনিধি রানা ধর, দৈনিক আলোকিত প্রতিদিন ফটো সাংবাদিক মোহাম্মদ মনিরুল ইসলামসহ প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট