1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ ব্যবসায়ী ও রাজনীতিবিদ খোকন মিয়া।

  • সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪৫৫ পঠিত

 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তরুণ রাজনীতিবিদ ও ব্যবসায়ী মুহাম্মদ সাঈদ খোকন বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং ঈদ মোবারক।
তিনি বলেন; সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের দীর্ঘ একটি মাসের পরে ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল ফিতর আমাদের মাঝে ফিরে আসে।বর্তমানে আতঙ্ক ও ভয় সর্বগ্রাসী রুপ ধারণ করেছে আমাদের সমাজে। মানুষের জীবন, সহায়-সম্পদ ও নির্বিঘ্নে চলাচলের কোনো নিরাপত্তা নেই। বিদ্যমান পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। একদিকে অধিকারহীন দেশবাসী শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে, অন্যদিকে বিত্তবিলাসে মত্ত রয়েছে কতিপয় সুবিধাবাদী গোষ্ঠী। বিরোধী শক্তির ওপর চলছে হামলা- মামলা- গুম-গ্রেফতারের মতো নির্দয় নিপীড়ণ।
এদিকে চাল, ডাল, লবন, তেল, চিনি, পিঁয়াজ, মরিচসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আলোর গতিতে বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষ চরম দুর্ভোগের মুখে। পানি, জ্বালানী তেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে জনজীবনে অসহনীয় দুর্দশা বিরাজমান। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে- সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে ।
ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই। তিনি দেশবাসীর কাছ থেকে দোয়া এবং ভালোবাসা চেয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট