1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়ায় অবৈধ গ্যাস ফিলিং কারখানার সন্ধান,জব্দ ৫১২টি সিলিন্ডার

  • সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৮০ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের পটিয়ায় অবৈধ একটি গ্যাস ফিলিং কারখানার সন্ধান মিলেছে। অবৈধভাবে মজুত করা এ কারখানা থেকে ৫১২টি গ্যাসের বোতল উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার ভোর রাতে পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ নাইতপাড়ার একটি কারখানা থেকে সেনাবাহিনীর পটিয়ার একটি টিম অভিযান চালায়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে না পারলেও অবৈধ গ্যাস ফিলিংয়ের সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় থানা পুলিশও উপস্থিত ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ এ কারখানার মালিক চন্দনাইশ উপজেলার আবদুর রহিম। তিনি চন্দনাইশ থানা পুলিশকে ফাঁকি দিয়ে সীমান্তে পটিয়ার মুজাফরাবাদে গ্যাস ফিলিং কারখানা চালু করে। সেনাবাহিনীর পটিয়া ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন গ্যাসের বোতল জব্দ করে।

অভিযানের সময় পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্যসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল। গ্যাসের সিলিন্ডার ছাড়াও গ্যাস ফিলিং করার হাওয়া মেশিন ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এসময় খবর পেয়ে কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।

পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য জানান, অবৈধ গ্যাস ফিলিং কারখানার সন্ধান পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এ সময় থানা পুলিশও উপস্থিত ছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট