1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

দেশে কোটা আন্দোলন কেন্দ্র করে সহিংসতার স্বীকার জাতীয় সম্পদ ও প্রাণ হানির ঘটনার উদ্বেগ জানিয়ে এ.ডব্লিউ.সি.আর. এফ এর মহাসচিব মোহাম্মদ আলী’র বিবৃতি

  • সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৩৬৫ পঠিত

সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলন কে কেন্দ্র করে দেশে বিশাল এক ধ্বংসযজ্ঞ ও প্রাণ হানির ঘটনা সংগঠিত হয়। এই সহিংসতার স্বীকার হন শিক্ষার্থী, সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, রাষ্ট্রীয় গণমাধ্যম,দলীয় কর্মী কিংবা নেতৃবৃন্দ এবং ধ্বংসযজ্ঞ হয় দেশের রাষ্ট্রীয় সম্পদ। এমন ধ্বংসযজ্ঞের বিষয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী।

(২৬ জুলাই-২০২৪ইং) শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোহাম্মদ আলী বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে দেশে যে ধ্বংসযজ্ঞ কার্যকলাপ সংগঠিত হয়েছে, তা কখনও শিক্ষার্থীদের দ্বারা সম্ভব নয়। এই ধ্বংসযজ্ঞের পিছনে দেশবিরোধী দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে বলে মনে করেন তিনি।

দেশের মানুষের কল‍্যাণে সুফল বয়ে আনা দৃশ‍্যমান উন্নয়ন স্থাপনা এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের উপর জ্বালাপোড়াও এটি কোন সাধারণ ঘটনা নয়। নিঃস্বন্ধেহ এটি পরিকল্পিত দেশবিরোধী গোষ্ঠীর কাজ।

বিবৃতিতে তিনি আরও বলেন,এমন ঘটনায় জনমনে যে ভয় সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিবেচনা করে সরকার কারফিউ জারি করার মাধ‍্যমে জনমনে স্বস্তি ফিরে আনতে যে উদ্যোগ গ্রহণ করেছে তা বিচক্ষনতার পরিচয় দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এমন বর্বরতা এবং সহিংসতায় দেশে যে প্রাণহানি ঘটেছে তা দেশের নাগরিক হিসেবে কখনও কাম‍্য করি না। তাই এই ধরণের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় সে দিকে লক্ষ্যে রেখে যাতে সরকার ব‍্যবস্থা গ্রহন করে সেটা প্রত‍্যাশা করেন তিনি এবং বর্তমান সহিংসতার সাথে যে বা যাহারা যুক্ত তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানানো হয় বিবৃতিতে।

কোটা সংস্কার বিষয়ে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের দাবি সরকার মেনে যে প্রজ্ঞাপন জারি করেছে তাকেও স্বাগত জনান ও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। এবং অচিরেই এই সংকট কেটে সাধারণ মানুষের জীবন যাত্রা আগের অবস্থানে অর্থাৎ স্বাভাবিক জীবন যাত্রায় ফিরে আসার বিষয়ে সরকার দ্রুত ব‍্যবস্থা গ্রহন করবে বলে আশা ব‍্যক্ত করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট