1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওজোয়ানের বৃক্ষরূপন কর্মসূচি বোয়ালখালীতে মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী সভা অনুষ্ঠিত সংগীত শিল্পী শহীদ ফারুকী পটিয়ার আলোকিত সন্তান। ওমানে সড়ক দুর্ঘটনায় পটিয়ার যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

ধর্ষণের বিচারের দাবিতে রাঙ্গুনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

  • সময় সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৪২ পঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়া প্রতিনিধি:
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে রাঙ্গুনিয়ায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু করে কাপ্তাই সড়কের ইছাখালী সদর পর্যন্ত প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তরজেলার যুগ্ম আহবায়ক রিদোয়ান কাদের, ছাত্র প্রতিনিধি জিয়াউর রহমান, আসলাম হোসেন আসাদ, ইকবাল মাহমুদ, ছাদেক হোসেনসহ বিভিন্ন স্তরের ছাত্রনেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংঘটিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ধর্ষণের ঘটনায় জড়িত সকল ধর্ষককে অতিদ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার, ৪৮ ঘন্টার মধ্যে ডাক্তারি রিপোর্ট এবং ৭২ ঘন্টার মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট