1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ

নতুন করে আবারো বাড়লো বিদ্যুতের দাম।

  • সময় বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৭৮৫ পঠিত

পলাশ সেন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

অল্প সময়ের ব্যবধানে বিদ্যুতের দাম আবারো বাড়লো। সরকারের নির্বাহী আদেশে ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। নতুন দাম আজ বুধবার (১ মার্চ) থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সরকারি প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরো ৫ শতাংশ বাড়ানো হয়েছে।

এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম।

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এ বছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। আজ বাড়ানোর মাধ্যমে গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১২ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বাড়ানো হল বিদ্যুতের দাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট