1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাঘঘোনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ সীতাকুণ্ডে এক চল্লিশ মাদ্রাসা ও এতিম খানায় খেজুর বিতরণ বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্ধারিত মূল্যের বেশি নিলে আইনানুগ ব্যবস্থাঃ মেয়র ডা. শাহাদাত হোসেন

  • সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩৪৯ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদঃ

নির্ধারিত মূল্যের বেশি দামে খোলা ভোজ্যতেল বিক্রি বা মজুতদারি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার( ৫ মার্চ)২৫খ্রিঃ
নগরীর কাজীর দেউরি বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র জানান, খোলা ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। কেউ এই দামের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিটি বাজারে মনিটরিং টিম কাজ করছে।

মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ নির্ধারিত দামের বেশি বিক্রি করে বা মজুতদারি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিছু ব্যবসায়ী দাবি করেছেন, তারা বেশি দামে তেল কিনেছেন, তাই বেশি দামে বিক্রি করতে চান। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা যাবে না।”
তিনি আরও বলেন, “জনগণ এখন অনেক সচেতন। তারা অন্যায়ভাবে বেশি দামে তেল কিনবে না। যদি কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা চায়, তাহলে জনগণকে প্রতিবাদ করতে হবে এবং আমাদের ম্যাজিস্ট্রেট টিমকে জানাতে হবে।”

মেয়র জানান, বাজারে বোতলজাত তেল পাওয়া গেলেও খোলা তেলের সরবরাহ কম।
তিনি ব্যবসায়ীদের খোলা তেল সরবরাহ বাড়ানোর নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষ নির্ধারিত মূল্যে তেল কিনতে পারে।
“রমজান সংযমের মাস, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে মানুষকে কষ্ট দিচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনগণকে স্বস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসে, ততদিন আমাদের অভিযান চলবে।”

তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান, নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে এবং জনগণকে হয়রানি না করতে। একই সঙ্গে তিনি জনগণকে আহ্বান জানান, নির্ধারিত মূল্যের বেশি টাকা চাইলে প্রতিবাদ করতে এবং সিটি কর্পোরেশনের মনিটরিং টিমকে অবহিত করতে। এসময় উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট