1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

পটিয়ায় ৮ কোটি টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন,মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল হক।

  • সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৬৫ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

পটিয়ায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে পটিয়া কমলমুন্সিরহাট এলাকার জলুর দীঘির পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। মিনি স্টেডিয়াম নির্মিত হলে পটিয়ার ক্রীড়াবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং স্থানীয় খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং
মাদক নির্মূল হবে,সমাজ পরিবর্তন হবে।
তিনি খেলাধুলার উন্নয়নে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে সকলে স্টেডিয়াম নির্মানে সহযোগিতা করার আহবান জানান।
সংসদ সদস্য এনামুল হক বলেন পটিয়া থেকেই সরকারের উন্নয়ন কাজ শুরু হয়েছে আগামীতে আরও ব্যাপক উন্নয়নের মাধ্যমে পটিয়াবাসীকে দেয়া সকল ওয়াদা পূরন করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে মানুষের ভিড় জমে ওঠে এবং অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের দাবির পর বাস্তবায়ন হতে যাওয়া এ মিনি স্টেডিয়াম পটিয়ার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরে প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ নির্মানাধীন স্টেডিয়ামসহ পটিয়া যুবগোষ্ঠি ব্যামাগার (জিমনেসিয়াম)পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট