1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে

পটিয়ার হাইদ গাঁও বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৪১১ পঠিত

২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীর নৌকার সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ এর যৌথ উদ্যোগে পটিয়া উপজেলার হাইদ গাঁও ইউনিয়নের ত্রিপুরার দিঘির বাজার, কাঠালতল, ব্রাহ্মণঘাটা, আইয়ুব মার্কেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গণবসতিপূর্ণ এলাকায় পথসভা , গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। উক্ত পথসভা গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও ইউনিয়ন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম মাস্টার বিশেষ অতিথিব উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবুল হাসনাত মোঃ ফয়সাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক,চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নুরুল আবছার সভাপতিত্ব করেন পটিয়া উপজেলার কৃষকলীগের সদস্য সচিব ও ইউনিয়ন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান সৈয়দ মিয়া হাসান উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক মাস্টার, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিমুদ্দিন পারভেজ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খায়ের আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বদিউল আলম, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির আহমেদ, তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নূর মিয়া, সাধারণ সম্পাদক মোঃ বুদরুস, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, নজরুল ইসলাম, কাজল চৌধুরী, মঞ্জুর আলম, ফজলুল আবেদীন সজীব মেম্বার, রেখা দাস মেম্বার, আবুল কাশেম মেম্বার, টিটু দেব মেম্বার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন সওদাগর , ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মকবুল আলম, উপজেলা ছাত্রলীগ নেতা আরমান ইসলাম , ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ হাসান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেল দে প্রমুখ। প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও ইউনিয় জাতীয় নির্বাচন পরিচালনার কমিটির প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মাস্টার বলেন, আমরা ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন সকলে একসাথে নৌকার জন্য কাজ করছি আশা করছি ইউনিয়নের অধিকাংশ ভোট স্বাধীনতার প্রতীক নৌকায় পড়বে। বিশেষ অতিথি সৈয়দ নুরুল আবছার বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা কে অবশ্যই বিজয়ী করতে হবে। ইউনিয়ন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবুল হাসনাত মোঃ ফয়সাল বলেন, নৌকার বিজয় অর্জনে ইউনিয়নের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ , আমরা ৭ জানুয়ারি আমাদের ইউনিয়ন থেকে সাধারণ ভোটারদেরকে সম্পৃক্ত করে বিপুল ভোট সংগ্রহ করে নৌকার বিজয় নিশ্চিত করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সহযোগিতা করে যাব। ইউনিয়ন জাতীয় নির্বাচন পরিচালনার কমিটির কো চেয়ারম্যান ও পথসভার সভাপতি সৈয়দ মিয়া হাসান বলেন,যখনই আওয়ামী লীগ দেশে উন্নয়ন করে তখনই তারা সহ্য করতে পারে না আর ষড়যন্ত্র শুরু করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই আমরা ভালো থাকব, দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। ইউনিয়নের সাধারণ জনগণ ও ভোটারদের সাথে নৌকার জন্য ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট