1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ।

  • সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ পঠিত

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে কর্মজীবনে প্রবেশের গৌরব অর্জন করেছেন।

তিনি ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ফরেস্টার আখতার হোসেনের সন্তান। ডা. মিশকাতুল ইসলামের শিক্ষাজীবনের শুরুতে ছিল মুসলিম হাই স্কুল এবং পরবর্তীতে তিনি চট্টগ্রাম সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করে এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

ডা.মিশকাতুল ইসলামের এই সাফল্যে তাঁর পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং নিজ এলাকার মানুষের মাঝে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। একজন চিকিৎসক হিসেবে পেশাগত জীবনে মানুষের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তাঁর। বিশেষ করে সাধারণ ও অসহায় মানুষের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান তিনি।

ডা.মিশকাতুল ইসলামের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও আগামীর জন্য অফুরন্ত শুভকামনা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট