1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান

  • সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ পঠিত

 

চট্টগ্রাম বন্দর সল্টগোলা রেল ক্রসিং সংলগ্ন সিসিটি ২ নম্বর গেটকে কেন্দ্র করে সৃষ্ট যানজট নিরসনে গেটটি বর্তমান অবস্থান থেকে প্রায় ১০০ ফুট ভিতরে সরিয়ে নেওয়ার দাবিতে প্রতীকী প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন সমাজকর্মী মোহাম্মদ শাহজাহান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম বন্দর সিসিটি ২ নম্বর গেটের সামনে এ প্রতীকী অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে মোহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রতিদিন বিপুলসংখ্যক পণ্যবাহী যানবাহন বন্দরে যাতায়াত করে। সিসিটি ২ নম্বর গেটের বর্তমান অবস্থান ও এর আশপাশের সড়কে যানবাহনের চাপের কারণে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বন্দর ব্যবহারকারী, পরিবহন শ্রমিক ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

তিনি বলেন,“যানজট নিরসনে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। সিসিটি ২ নম্বর গেট প্রায় ১০০ গজ ভিতরে সরিয়ে নেওয়া হলে গেটের সামনে সড়কে যানবাহনের চাপ কমবে এবং চলাচল আরও স্বাভাবিক হতে পারে।”

মোহাম্মদ শাহজাহান আরও বলেন, বন্দরকেন্দ্রিক যানজট শুধু বন্দর এলাকার মানুষের সমস্যা নয়; এর প্রভাব পুরো চট্টগ্রাম নগরীর যান চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর পড়ে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন মানবাধিকার সংগঠক মোহাম্মদ আলী এবং চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ।

সংহতি প্রকাশ করে তারা বলেন, “চট্টগ্রাম বন্দরের সিসিটি ২ নম্বর গেটকে কেন্দ্র করে সৃষ্ট যানজট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক ও বন্দর ব্যবহারকারীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। সিসিটি ২ নম্বর গেট ১০০ গজ ভিতরে সরিয়ে নেওয়ার দাবি যৌক্তিকভাবে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

তারা আরও বলেন, “বন্দর এলাকার যানজট নিরসন হলে পণ্য পরিবহন ব্যবস্থা আরও গতিশীল হবে, পরিবহন খাতের সময় ও ব্যয় কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে।”

এ সময় তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

প্রতীকী অবস্থান কর্মসূচির মাধ্যমে বন্দর এলাকার যানজট সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং একটি বাস্তবসম্মত সমাধানের দাবি জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট