1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

  • সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৬৫ পঠিত

পটিয়া প্রতিনিধি:

পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের তরুণ ছাত্রদের সংগঠন “ইউনাইটেড রয়্যালস”-এর উদ্যোগে আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ধলঘাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ফ্যালকন ফুটবল ক্লাব ও পাওয়ার টাইটান ফুটবল ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ফ্যালকন ফুটবল ক্লাব ২-০ গোলের ব্যবধানে পাওয়ার টাইটান ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজক সূত্রে জানা যায়, তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং সংগঠনের সদস্যদের নিজস্ব উদ্যোগে টুর্নামেন্টটির আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের কয়েকটি দলে বিভক্ত করে খেলা পরিচালনা করা হয়। একাধিক উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে ফ্যালকন ফুটবল ক্লাব ও পাওয়ার টাইটান ফুটবল ক্লাব ফাইনালে উন্নীত হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফির পাশাপাশি নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী খেলোয়াড়দের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহীম চৌধুরী, মো. আশরাফুল, সিরাজুল ইসলাম, বোরহান, রবিউল মামুন, হামিম, রামিন, জুবায়ের, সুপ্তি, আলাউদ্দিন, তাইফ, দীপ্তিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়ক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট