1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন – সিডিসি এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধ ব্যাক্তিদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ জেলা সম্মেলনে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব পটিয়ার আলমগীর আলম। আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ বিজয় দিবস সফল করার লক্ষ্যে পটিয়ায় যুবদলের ব্যাপক প্রস্তুতি সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনায় এডব্লিউসিআরএফ-এর শোক ও উদ্বেগ বাঘাইছড়িতে হতদরিদ্রদের পাশে মারিশ্যা জোন: ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

পটিয়ার ছনহরা জুয়েল’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

  • সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৩৪ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

পটিয়ার ছনহরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম জুয়েলের উপর রাজাকারের বংশধর, বিএনপির চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী’র নির্দেশে তার ভাই ছাত্রদলের ক্যাডার মিজানুর রশিদ দৌলতী কর্তৃক অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

বক্তব্য রাখেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি. এম. জমির উদ্দিন, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুবলীগ নেতা মোখতার আহমদ আরিফ, আরমান মাহমুদ, রিটন বড়ুয়া, হাসান শরীফ, কাজী আল মামুন, সাইফুদ্দীন ভোলা, সাইফুল ইসলাম শাহীন, সিদ্ধার্থ বড়ুয়া, তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, সাহাবুদ্দীন সাদি, কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, সুজন বড়ুয়া, ইকবাল হোসেন, নবী হোসেন, আবু ছৈয়দ লালু, ছোটন আর্চায্য, সাইফু সিকদার, বাদশা মিয়া, মোঃ হারুন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, মোঃ আসিফ, নুরুল ইসলাম রুবেল, আতিক হাসান, জয় চৌধুরী সহ নেতৃবৃন্দ।

এতে বক্তারা বলেন, হামলাকারীদের আর ছাড় দেওয়া যাবে না। আমরা অনেকদিন ধৈর্য্য ধরেছি আর না। ঘটনার ১৮ দিন পার হওয়ার পরেও পটিয়ার প্রশাসন হামলাকারীদের বিচার করতে পারলো না, তাই সির্দ্ধান্ত নিলাম বিচার আমরাই করবো। ছনহরার রাজাকারের বংশধর, বিএনপির সমর্থিত চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, তার ভাই ছাত্রদলের ক্যাডার মিজানুর রশিদ দৌলতী সহ সকল সন্ত্রাসীদের যেখানেই পাবো সেখানেই গণধোলাই করে পটিয়া ছাড়া করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট