1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

ফয়’স লেকের আবাসিক হোটেলর কক্ষ থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

  • সময় সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৯ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে চিড়িয়াখানা গেটসংলগ্ন ‘রয়েল পার্ক’ নামের একটি হোটেলের কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতরা রবিবার (৩১ মে) রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠেছিলেন।

আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে তারা স্বামী-স্ত্রী। তাদের বাসা জিইসি মোড়সংলগ্ন কুসুমবাগ আবাসিক এলাকার ডেবারপাড়ে। খবর পেয়ে তাদের স্বজনরাও ঘটনাস্থলে এসেছেন।’

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, রবিবার রাতে ওই নারী ও পুরুষ রয়েল পার্ক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্টারে নিহত পুরুষের নাম মোহাম্মদ রিপন উল্লেখ করা হয়েছে। সেখানে তার বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন লেখা রয়েছে।

অন্যদিকে, কক্ষ থেকে উদ্ধার হওয়া একটি জাতীয় পরিচয়পত্র থেকে নিহত নারীর নাম সোনিয়া বলে জানা গেছে।

তবে কী কারণে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট