1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঐক্যের পথে এপেক্স বাংলাদেশ: নতুন প্রত্যাশার এক ঐতিহাসিক অধ্যায় বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ পুনর্মিলনী অনুষ্ঠিত ” উপকূল সাংস্কৃতিক ফোরামের ” উদ্দ্যোগে সম্মাননা প্রদান ও আলোচনা সভা সম্পন্ন। কলাউজান নিজতালুকে মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী শিশু মৃত্যুতে আমাদের কোনো দায় নেই:- সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের ১৪ বছরে নাগরিক ঐক্য: মোস্তানছিরুল হক চৌধুরী

বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৪ পঠিত

 

দেশের ঐতিহ্যবাহী হাজী সেবা প্রতিষ্ঠান বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ কাফেলা এ বছরের হাজী সাহেবানদের এক হজ পুনর্মিলনী চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ ম কাজী হারুন উর রশীদের সঞ্চালনায় ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক.ম. আবদুল কাদেরের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।

হজ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস’র চেয়ারম্যান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। আলোচনায় অংশ নেন চবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমিন, আইআইইউসি-এর সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক, চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চবির সাবেক প্রফেসর ড. এম. এ. গফুর, প্রফেসর ড. বি এমন মফিজুর রহমান আযহারী, হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর মহাসচিব এডভোকেট জিয়া হাবিব আহসান, ইউনিভার্সিটি অব ভারমন্ট -এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, চবির প্রফেসর ড. শফি উল্লাহ কুতুবী, ওআর নিজাম রোড আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা সলিমুল্লাহ হাবিবি, মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন মাহবুব, হাফেজ মাওলানা মুহাম্মদ শরিয়ত উল্লাহ জিহাদী, হাফেজ মাওলানা আরাফাত মাদানী ও মাওলানা এম সোলাইমান কাসেমী প্রমুখ।

এতে কাফেলার চেয়ারম্যান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বলেন, হাজীগণ কঠোর শৃংখলা, ধৈর্য্য, নিয়মানুবর্তিতা এবং শারীরিক ও মানসিক একাগ্রতার মাধ্যমে হজের ইবাদত সম্পন্ন করে থাকেন। হাজীগণ হজব্রত পালনের মাধ্যমে যেমন আল্লাহপাক নির্ধারিত একটি ফরজ ইবাদত সম্পন্ন করেন; অন্যদিকে হজের সফরে আচার আচরণের মধ্য দিয়ে নিজ দেশের সামাজিক উৎকর্ষতাকেও তুলে ধরতে পারেন। কোন অবস্থাতেই ইবাদতের মগ্ন পরিবেশ যাতে ক্ষুন্ন না হয় সেদিকে খুবই সর্তক থাকতে হবে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
হজ পুনর্মিলনী অনুষ্ঠানে তিন সহস্রাধিক হাজী সাহেবান অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট