1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

বঙ্গবন্ধু হত্যাকান্ডের কুশিলবদের মরনোত্তর বিচারের দাবিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৫৪৬ পঠিত

রাজীব নাথঃ

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারবর্গের হত্যাকান্ডের নেপথ্যের কুশিলবদের চিহ্নিতকরণে তদন্ত কমিশন গঠন ও মরনোত্তর বিচারের দাবিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নিদের্শনায় ২৫ আগস্ট বুধবার বেলা ১২টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা। সংগঠনের আহ্বায়ক মার্শেল কবির পান্নু ও সদস্য সচিব মোঃ ইউসুফ খাঁনের নেতৃত্বে এসময় এক প্রতিনিধিদল চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমানের হাতে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শামসুল করিম লাভলু, মো: কামাল হোসেন, আতাউল হাকিম আরিফ, মো: ওমর ফারুক, সৌরভ চৌধুরী, মো: আলমগীর মাসুদ, মো: জাহাঙ্গীর আলম, তসলিম উদ্দিন মামুন, ইমতিয়াস ইয়াকুব, মো: সোয়াইব, মো: জহির, আজিজুল হক বিপ্লব, সেকান্দর হোসেন বাদশা, মো: সেলিম হোসেন, জয়নুদ্দীন জয় প্রমুখ নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা সদস্য সচিব ইউসুফ খাঁনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের আহ্বায়ক মার্শেল কবির পান্নু বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারকার্য আংশিক সম্পন্ন হলেও এর নেপথ্যে লুকিয়ে থাকা কুশিলবরা এখনো বিচারের আওতায় আসেনি। জাতিকে এর সঠিক ইতিহাস জানার লক্ষ্যে অনতিবিলম্বে এসমস্ত নীলনকশাকারী খুনি জিয়া, মুস্তাক, তাহের উদ্দিন ঠাকুর, কর্নেল তাহের গং সহ আরো যারা দেশে-বিদেশে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারী এর পিছনে কড়া নেড়েছিল তাদের মরনোত্তর বিচার কার্যকর করার জোর দাবি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট